শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ০৫:৫৮ অপরাহ্ন
শিরোনাম
নতুন কুঁড়ি স্পোর্টসে জাতীয় পর্যায়ে শৈলকুপার তিন কিশোরীর সাফল্য অপরাধ প্রতিরোধে সচেতনতা গড়ে তুলতে পিরোজপুরে র‍্যাব-৮-এর টাউন হল সভা ডেঙ্গুতে ৫০ জনের প্রাণহানি লতিফ সিদ্দিকী গ্রেপ্তার আমরা বাংলাদেশের প্রধানমন্ত্রীর সফরের জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছি: দীনেশ ত্রিবেদী মার্কিন হামলার জবাবে ইরানের ব্যাপক পাল্টা আঘাত রাজধানীর ৫০টি স্পটে অটোমেটিক ট্রাফিক লাইন ব্যবস্থা চালুর নির্দেশ প্রধানমন্ত্রীর পিরোজপুরে পূবালী ব্যাংক পিএলসি এর ‘ক্যাশলেস পিরোজপুর’ কার্যক্রম ও ডিজিটাল ব্যাংকিং সেবার উদ্বোধন ভাঙা হচ্ছে বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের অসম্পূর্ণ ভাস্কর্য,পরিবারের ক্ষোভ পিতার শেষ বিদায়েও আড়ালেই মোজতবা
নোটিশ
যে সব জেলা, উপজেলায় প্রতিনিধি নেই সেখানে প্রতিনিধি নিয়োগ দেয়া হবে। বায়োডাটা সহ নিউজ পাঠান। Email: newssonarbangla@gmail.com

ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে কেশবপুরে পাঁচ মিষ্টির দোকানে জরিমানা

এহসানুল হোসেন তাইফুর, কেশবপুর প্রতিনিধি
Update : বুধবার, ১২ অক্টোবর, ২০২২, ৭:৪৪ পূর্বাহ্ন

এহসানুল হোসেন তাইফুর, কেশবপুর প্রতিনিধি: ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে কেশবপুরে পাঁচ মিষ্টির দোকানে জরিমানা করা হয়েছে। মঙ্গলবার দুপুরে অভিযান পরিচালনা করেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর যশোর জেলা কার্যালয়ের সহকারী পরিচালক ওয়ালিদ বিন হাবিব। অভিযান পরিচালনার সময় নষ্ট দই, বাসী ও পুরানো মিষ্টি পুনরায় বিক্রির উদ্দ্যেশে সংরক্ষণ, নোংরা ও অস্বাস্থ্যকর পরিবেশে খাবার তৈরির অপরাধে পাঁচ মিষ্টির দোকান মালিককে ২১ হাজার টাকা জরিমানা করেন।
অফিস সূত্রে জানা গেছে, মঙ্গলবার দুপুরে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর যশোর জেলা কার্যালয়ের সহকারী পরিচালক ওয়ালিদ বিন হাবিব অভিযান চালিয়ে নষ্ট দই, বাসী ও পুরানো মিষ্টি পুনরায় বিক্রির উদ্দ্যেশে সংরক্ষণ, নোংরা ও অস্বাস্থ্যকর পরিবেশে খাবার তৈরির অপরাধে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর ৪৩ ধারায় কেশবপুর পৌর শহরের গাজীর মোড়, ত্রিমোহিনী ও পাঁজিয়া সড়কে অবস্থিত তৃপ্তি মহলের মালিককে ২ হাজার, সুজন-নয়ন হোটেলের মালিককে ৩ হাজার, মায়ের আশির্বাদ হোটেলের মালিককে ২ হাজার, সাতক্ষীরা ঘোষ ডেয়ারীর মালিককে ৬ হাজার, চিংড়া মিষ্টান্ন ভান্ডারের মালিককে ৮ হাজার জরিমানা করেন।
জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর যশোর জেলা কার্যালয়ের সহকারী পরিচালক ওয়ালিদ বিন হাবিব জানান, নষ্ট দই, বাসী ও পুরানো মিষ্টি পুনরায় বিক্রির উদ্দ্যেশে সংরক্ষণ, নোংরা ও অস্বাস্থ্যকর পরিবেশে খাবার তৈরির অপরাধে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর ৪৩ ধারায় পাঁচ মিষ্টির দোকান মালিকের নিকট থেকে ২১ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে। আগামীতে চলমান এ অভিযান কঠোর ভাবে পরিচালিত হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Theme Created By Uttoron Host