শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ০৯:০৭ পূর্বাহ্ন
শিরোনাম
নতুন কুঁড়ি স্পোর্টসে জাতীয় পর্যায়ে শৈলকুপার তিন কিশোরীর সাফল্য অপরাধ প্রতিরোধে সচেতনতা গড়ে তুলতে পিরোজপুরে র‍্যাব-৮-এর টাউন হল সভা ডেঙ্গুতে ৫০ জনের প্রাণহানি লতিফ সিদ্দিকী গ্রেপ্তার আমরা বাংলাদেশের প্রধানমন্ত্রীর সফরের জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছি: দীনেশ ত্রিবেদী মার্কিন হামলার জবাবে ইরানের ব্যাপক পাল্টা আঘাত রাজধানীর ৫০টি স্পটে অটোমেটিক ট্রাফিক লাইন ব্যবস্থা চালুর নির্দেশ প্রধানমন্ত্রীর পিরোজপুরে পূবালী ব্যাংক পিএলসি এর ‘ক্যাশলেস পিরোজপুর’ কার্যক্রম ও ডিজিটাল ব্যাংকিং সেবার উদ্বোধন ভাঙা হচ্ছে বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের অসম্পূর্ণ ভাস্কর্য,পরিবারের ক্ষোভ পিতার শেষ বিদায়েও আড়ালেই মোজতবা
নোটিশ
যে সব জেলা, উপজেলায় প্রতিনিধি নেই সেখানে প্রতিনিধি নিয়োগ দেয়া হবে। বায়োডাটা সহ নিউজ পাঠান। Email: newssonarbangla@gmail.com

সাতক্ষীরায় বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত

গাজী জাহিদুর রহমান, সাতক্ষীরা
Update : রবিবার, ৯ অক্টোবর, ২০২২, ১:৪৪ অপরাহ্ন

সাতক্ষীরা সাতক্ষীরা প্রতিনিধি:  সাতক্ষীরা সীমান্তে ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনী-বিএসএফের গুলিতে এক বাংলাদেশি নিহত হয়েছেন। আজ ভোরে সদর উপজেলার কালিয়ানি সীমান্তের বিপরীতে ভারতের দুবলী এলাকায় এ ঘটনা ঘটে।
নিহতের নাম হাছানুর ওরফে মান্দুলি। তিনি সাতক্ষীরা সদর উপজেলার কুশখালি গ্রামের হায়দার আলীর ছেলে।

স্থানীয় গ্রামবাসীরা জানান, হাছানুর আজ ভোরে ভারতের ১৫৩ বিএসএফ ব্যাটালিয়নের দুবলী সীমান্ত এলাকায় গেলে বিএসএফ সদস্যরা তাকে লক্ষ্য করে গুলি চালায়। গুলি তার পেটে লাগে। ভোর ৬টার দিকে তার সঙ্গীরা তাকে উদ্ধার করে সাতক্ষীরা সদর হাসপাতালে ভর্তি করে। অবস্থার অবনতি হলে খুলনায় নিয়ে যাওয়ার পথে তার মৃত্যু হয়।

সাতক্ষীরা ৩৩ বিজিবি ব্যাটালিয়নের বৈকারি ক্যাম্পের সুবেদার আবু তাহের জানান, মান্দুলি একজন মাদক চোরা কারবারি। অবৈধ পথে ভারতে ঢোকে। ভোরে বিএসএফের গুলিতে সে আহত  হয়। পরে হাসপাতালে নেয়ার পথে তার মৃত্যু  হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Theme Created By Uttoron Host