শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ০৪:৫১ অপরাহ্ন
শিরোনাম
নতুন কুঁড়ি স্পোর্টসে জাতীয় পর্যায়ে শৈলকুপার তিন কিশোরীর সাফল্য অপরাধ প্রতিরোধে সচেতনতা গড়ে তুলতে পিরোজপুরে র‍্যাব-৮-এর টাউন হল সভা ডেঙ্গুতে ৫০ জনের প্রাণহানি লতিফ সিদ্দিকী গ্রেপ্তার আমরা বাংলাদেশের প্রধানমন্ত্রীর সফরের জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছি: দীনেশ ত্রিবেদী মার্কিন হামলার জবাবে ইরানের ব্যাপক পাল্টা আঘাত রাজধানীর ৫০টি স্পটে অটোমেটিক ট্রাফিক লাইন ব্যবস্থা চালুর নির্দেশ প্রধানমন্ত্রীর পিরোজপুরে পূবালী ব্যাংক পিএলসি এর ‘ক্যাশলেস পিরোজপুর’ কার্যক্রম ও ডিজিটাল ব্যাংকিং সেবার উদ্বোধন ভাঙা হচ্ছে বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের অসম্পূর্ণ ভাস্কর্য,পরিবারের ক্ষোভ পিতার শেষ বিদায়েও আড়ালেই মোজতবা
নোটিশ
যে সব জেলা, উপজেলায় প্রতিনিধি নেই সেখানে প্রতিনিধি নিয়োগ দেয়া হবে। বায়োডাটা সহ নিউজ পাঠান। Email: newssonarbangla@gmail.com

কুড়িগ্রামের রৌমারী ইউএনও’র গাড়ীর সাথে অটো রিক্সার সংঘর্ষে ৮ জন আহত 

হাফিজ সেলিম, কুড়্রিগ্রাম
Update : বুধবার, ৫ অক্টোবর, ২০২২, ৮:৪৬ পূর্বাহ্ন

কুড়িগ্রাম প্রতিনিধিঃ কুড়িগ্রামের রৌমারীতে উপজেলা নির্বাহী কর্মকর্তা পূবণ আক্তারের গাড়ীর সাথে ব্যাটারী চালিত অটো রিকসার সংঘর্ষে ৮ জন আহত হয়েছে। আহত দুইজনের পায়ের আঘাত গুরুতর হওয়ায় তাদের রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
সোমবার রাত ৮টার দিকে শৌলমারী ইউনিয়নের বড়াইকান্দি এলাকায় এ ঘটনা ঘটে।
স্থানীয়রা ও পুলিশ জানায়, রৌমারী উপজেলার দাঁতভাঙ্গা ইউনিয়নে দুর্গাপূজার মন্দির পরিদর্শন শেষে ফেরার পথে শৌলমারী-রৌমারী সড়কের বড়াইকান্দি এলাকায় স্প্রীড ব্রেকারে অটো রিকসা নিয়ন্ত্রন হারালে এ দুর্ঘটনা হয়। এতে অটো রিকসা চালক সহ অটো রিকসায় থাকা ৭ জন এবং উপজেলা নির্বাহী কর্মকর্তার গাড়ীতে থাকা পুলিশের সাব-ইন্সপেক্টও আনছার আলী আহত হয়েছে।
আহতদের রৌমারী স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসা হলে অটো চালক ফজলুল হক ও ফজল উদ্দিনকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়। বাকীদের রৌমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে  চিকিৎসা দেয়া হচ্ছে। রৌমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবু সাঈদ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Theme Created By Uttoron Host