বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১১:০১ অপরাহ্ন
শিরোনাম
লালমনিরহাট জেলা সহ ৬ জেলায় সার ডিলারের নিয়োগের অনিয়মের অভিযোগ ঝিনাইদহের ব্যবসায়ী সুলতান হত্যা মামলার প্রধান আসামী চঞ্চল আশুলিয়া থেকে ১৩ বছর পর গ্রেপ্তার তাহসিফ সৌরির মরদেহ উদ্ধার: নানা প্রশ্ন সরকার বিশেষ চাহিদাসম্পন্ন ব্যক্তিদের পাশে রয়েছে: প্রধানমন্ত্রী শৈলকুপায় ছোট ভাইয়ের লাঠির আঘাতে বড় ভাই নিহত মাদক সমাজ ও রাষ্ট্রের ভবিষ্যৎ অন্ধকার করে দিচ্ছে: জাহান্দার আলী মিয়া এমপি আদালতে বিচারকের সামনে আইনজীবীদের দুই পক্ষের হাতাহাতি কুড়িগ্রামের উলিপুরে এনসিপি নেতার বিরুদ্ধে বিরোধপূর্ণ জায়গা ক্রয়ের অভিযোগ ডেঙ্গুতে প্রাণ গেল আরও ৯ জনের আদিতমারীতে ফ্যামিলি কার্ড কার্যক্রমের তথ্য সংগ্রহ বিষয়ে অবহিতকরণ প্রেস কনফারেন্স অনুষ্ঠিত
নোটিশ
যে সব জেলা, উপজেলায় প্রতিনিধি নেই সেখানে প্রতিনিধি নিয়োগ দেয়া হবে। বায়োডাটা সহ নিউজ পাঠান। Email: newssonarbangla@gmail.com

ঝিনাইদহে সোনা চোরাচালান মামলার ২আসামীর দশ বছরের কারাদন্ড

মোঃ শাহানুর আলম, স্টাফ রিপোর্টার
Update : মঙ্গলবার, ৪ অক্টোবর, ২০২২, ৭:৫৯ অপরাহ্ন

ঝিনাইদহ প্রতিনিধিঃ সোনা চোরাচালান মামলায় ঝিনাইদহের একটি আদালত দুই আসামীর প্রত্যেককে দশ বছর করে সশ্রম কারাদন্ড ও পঞ্চাশ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরো এক বছরের কারাদন্ডের আদেশ দিয়েছেন। মঙ্গলবার দুপুরে ঝিনাইদহ সিনিয়র স্পেশাল ট্রাইব্যুনাল আদালতের বিচারক মোঃ নাজিমুদ্দৌলা এই রায় ঘোষণা করেন। দন্ডপ্রাপ্ত আসামীরা হলেন, চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার দৌলতগঞ্জ দেয়াড়াপাড়ার শ্রী ষষ্টি কর্মকারের ছেলে সুনীল কর্মকার ও একই উপজেলার বাজারপাড়ার মৃত ফয়জুল্লাহ মোল্লার ছেলে ওবাইদুল্লাহ। রায় সুত্রে জানা গেছে ২০১৫ সালের ৪ মার্চ কোটচাঁদপুর থানা পুলিশ জেআর পরিবহনে এক চোরাচালান বিরোধী অভিযান চালিয়ে ১১৫০ গ্রাম ওজনের সোনার গহনা জব্দ করে। এ সময় গ্রেফতার হয় সোনা বহনকারী সুনীল কর্মকার। তিনি জিজ্ঞাসাবাদে জানান, এই সোনার মালিক জীবননগরের ওবাইদুল্লাহ। পুলিশ বাদী হয়ে দুই জনের নামে মামলা করে। তদন্ত শেষে কোটচাঁদপুর থানার তৎকালীন ওসি শহিদুল ইসলাম ও এসআই মঞ্জুরুল ইসলাম ২০১৫ সালের ১১ জুলাই আদালতে চার্জসীট প্রদান করেন। ৭ বছর মামলা চলার পর আদালত সাক্ষ্য প্রমান শেষে মঙ্গলবার এই রায় প্রদান করেন। রাষ্ট্র পক্ষে পিপি এ্যাডভোকেট ইসমাইল হোসেন ও আসামী পক্ষে মোঃ বদিউজ্জামান মামলাটি পরিচালনা করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Theme Created By Uttoron Host