শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৫:২২ অপরাহ্ন
শিরোনাম
লালমনিরহাট জেলা সহ ৬ জেলায় সার ডিলারের নিয়োগের অনিয়মের অভিযোগ ঝিনাইদহের ব্যবসায়ী সুলতান হত্যা মামলার প্রধান আসামী চঞ্চল আশুলিয়া থেকে ১৩ বছর পর গ্রেপ্তার তাহসিফ সৌরির মরদেহ উদ্ধার: নানা প্রশ্ন সরকার বিশেষ চাহিদাসম্পন্ন ব্যক্তিদের পাশে রয়েছে: প্রধানমন্ত্রী শৈলকুপায় ছোট ভাইয়ের লাঠির আঘাতে বড় ভাই নিহত মাদক সমাজ ও রাষ্ট্রের ভবিষ্যৎ অন্ধকার করে দিচ্ছে: জাহান্দার আলী মিয়া এমপি আদালতে বিচারকের সামনে আইনজীবীদের দুই পক্ষের হাতাহাতি কুড়িগ্রামের উলিপুরে এনসিপি নেতার বিরুদ্ধে বিরোধপূর্ণ জায়গা ক্রয়ের অভিযোগ ডেঙ্গুতে প্রাণ গেল আরও ৯ জনের আদিতমারীতে ফ্যামিলি কার্ড কার্যক্রমের তথ্য সংগ্রহ বিষয়ে অবহিতকরণ প্রেস কনফারেন্স অনুষ্ঠিত
নোটিশ
যে সব জেলা, উপজেলায় প্রতিনিধি নেই সেখানে প্রতিনিধি নিয়োগ দেয়া হবে। বায়োডাটা সহ নিউজ পাঠান। Email: newssonarbangla@gmail.com

পিরোজপুরে কলেজ ছাত্রী ধর্ষনে অন্ত:সত্ত্বা : অভিযোগে ছাত্রসমাজের নেতা গ্রেপ্তার

পিরোজপুর জেলা প্রতিনিধি
Update : মঙ্গলবার, ৪ অক্টোবর, ২০২২, ৬:১১ অপরাহ্ন

পিরোজপুর প্রতিনিধি : পিরোজপুরের ভান্ডারিয়া উপজেলায় কলেজ ছাত্রী ধর্ষনের অভিযোগে উপজেলা জাতীয় ছাত্রসমাজের (জেপি-মঞ্জু) সদস্য সচিব জহির উদ্দিন অন্তুকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ মঙ্গলবার অভিযুক্তকে গ্রেপ্তারের পরে আদালদে প্রেরণ করা হয়েছে। ধর্ষণে স্বীকার অন্তঃসত্ত্বা (২১) এক কলেজ ছাত্রী থানায় মামলা দায়েরের পর পুলিশ গ্রেপ্তার  করে অন্তুকে।

গ্রেপ্তার মোঃ জহির হোসেন অন্তু (৩০) জেলার ভান্ডারিয়া পৌরসভার ৪ নং ওয়ার্ডের উত্তর-পূর্ব ভান্ডারিয়ার এলাকার মোঃ মোশারফ সরদারের পুত্র এবং  জাতীয় পার্টির(জেপি- মঞ্জু) ছাত্র সংগঠন জাতীয় ছাত্র সমাজের উপজেলা সদস্য সচিব।

থানা ও মামলা সূত্রে জানা যায়, ভুক্তভোগী তার পরিবার নিয়ে সরকারি ঘরে ২০০৭ সাল থেকে বসবাস করে আসছে। সে পিরোজপুর সরকারি সোহরাওয়ার্দী কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের ছাত্রী। গত বছর অভিযুক্ত জহির হোসেনের সাথে ভান্ডারিয়া পার্কে পরিচয় হয় ভূক্তভোগীর। এ বছর ১৫ এপ্রিল থেকে কিছুদিন পর পরই বিভিন্ন জায়গায় বিভিন্ন সময় বিয়ের প্রলোভন দেখিয়ে তাকে একাধিকবার ধর্ষণ করেন জহির। এক পর্যায়ে সে অন্তঃসত্ত্ব হয়ে বিয়ের দাবি জানালে জহির তাকে বিয়ে করতে অস্বীকার করে। পরে ভূক্তভোগী নিজেই বাদী হয়ে সোমবার রাতে ভান্ডারিয়া থানায় একটি মামলা দায়ের করেন। পরে ভান্ডারিয়া থানা পুলিশ অভিযান চালিয়ে অন্তুকে গ্রেফতার করে আজ আদালতে প্রেরণ করছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Theme Created By Uttoron Host