মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১২:৫৬ অপরাহ্ন
শিরোনাম
মার্কিন হামলার জবাবে ইরানের ব্যাপক পাল্টা আঘাত রাজধানীর ৫০টি স্পটে অটোমেটিক ট্রাফিক লাইন ব্যবস্থা চালুর নির্দেশ প্রধানমন্ত্রীর পিরোজপুরে পূবালী ব্যাংক পিএলসি এর ‘ক্যাশলেস পিরোজপুর’ কার্যক্রম ও ডিজিটাল ব্যাংকিং সেবার উদ্বোধন ভাঙা হচ্ছে বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের অসম্পূর্ণ ভাস্কর্য,পরিবারের ক্ষোভ পিতার শেষ বিদায়েও আড়ালেই মোজতবা শেখ হাসিনার বক্তব্য প্রচারে আদালতের নির্দেশনা মেনে চলার অনুরোধ পানিবন্দি সাড়ে ৪ লাখ মানুষ, খাদ্য-বিশুদ্ধ পানির সংকট ৩টি নতুন উপজেলা ও ১টি থানা অনুমোদন খামেনি হত্যার প্রতিশোধ নেবে ইরান রাজধানীতে সিআইডির হাতে ছিনতাইকারী গ্রেফতার
নোটিশ
যে সব জেলা, উপজেলায় প্রতিনিধি নেই সেখানে প্রতিনিধি নিয়োগ দেয়া হবে। বায়োডাটা সহ নিউজ পাঠান। Email: newssonarbangla@gmail.com

ঝিনাইদহে ২ দিন ব্যাপী তথ্য অধিকার মেলার উদ্বোধন

মোঃ শাহানুর আলম, স্টাফ রিপোর্টার
Update : বুধবার, ২৮ সেপ্টেম্বর, ২০২২, ৫:০৯ অপরাহ্ন

ঝিনাইদহ প্রতিনিধিঃ ‘তথ্য প্রযুক্তির যুগে জনগণের তথ্য অধিকার নিশ্চিত হোক’ এ শ্লোগানকে সামনে রেখে ঝিনাইদহে ২ দিন ব্যাপী তথ্য অধিকার মেলা শুরু হয়েছে।
জেলা প্রশাসন ও সনাকের আয়োজনে বুধবার সকালে শহরের পুরাতন ডিসি কোর্ট চত্বরে জাতীয় পতাকা উত্তোলন ও বেলুন উড়িয়ে মেলার উদ্বোধন করেন অতিরিক্ত জেলা প্রশাসক সেলিম রেজা। উদ্বোধন শেষে সেখান থেকে একটি র‌্যালী বের করা হয়। র‌্যালীটি শহরের বিভিন্ন সড়ক ঘুরে একই স্থানে এসে শেষ হয়। পরে পুরাতন ডিসি কোর্ট মুক্তমঞ্চে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সচেতন নাগরিক কমিটি (সনাক) এর সভাপতি সায়েদুল আলমের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সেলিম রেজা। বিশেষ অতিথি ছিলেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা এস এম শাহীন, জেলা তথ্য কর্মকর্তা আবু বকর সিদ্দিক, সমাজসেবা অধিদপ্তরের উপ-পরিচালক আব্দুল লতিফ সেখ, জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা জাহাঙ্গীর আলম।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন সনাকের সহ-সভাপতি জ্যেষ্ঠ সাংবাদিক এম সাইফুল মাবুদ। সঞ্চালনা করেন সাবেক উপাধ্যক্ষ এন এম শাহজালাল। আলোচনা সভায় বক্তারা, তথ্যের অবাধ প্রবাহের নিশ্চিত করতে তথ্য অধিকার আইন পুরোপুরি বাস্তবায়ন করার আহ্বান জানান। আলোচনা সভা শেষে বিভিন্ন স্টল পরিদর্শণ করা হয়। ২ দিন ব্যাপী এ তথ্য মেলায় সরকারি ও বেসরকারি ২৯ টি দপ্তর তাদের স্টল প্রদর্শণ করেছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Theme Created By Uttoron Host