শনিবার, ৩১ অক্টোবর ২০২৬, ১২:৩৪ পূর্বাহ্ন
শিরোনাম
লালমনিরহাট জেলা সহ ৬ জেলায় সার ডিলারের নিয়োগের অনিয়মের অভিযোগ ঝিনাইদহের ব্যবসায়ী সুলতান হত্যা মামলার প্রধান আসামী চঞ্চল আশুলিয়া থেকে ১৩ বছর পর গ্রেপ্তার তাহসিফ সৌরির মরদেহ উদ্ধার: নানা প্রশ্ন সরকার বিশেষ চাহিদাসম্পন্ন ব্যক্তিদের পাশে রয়েছে: প্রধানমন্ত্রী শৈলকুপায় ছোট ভাইয়ের লাঠির আঘাতে বড় ভাই নিহত মাদক সমাজ ও রাষ্ট্রের ভবিষ্যৎ অন্ধকার করে দিচ্ছে: জাহান্দার আলী মিয়া এমপি আদালতে বিচারকের সামনে আইনজীবীদের দুই পক্ষের হাতাহাতি কুড়িগ্রামের উলিপুরে এনসিপি নেতার বিরুদ্ধে বিরোধপূর্ণ জায়গা ক্রয়ের অভিযোগ ডেঙ্গুতে প্রাণ গেল আরও ৯ জনের আদিতমারীতে ফ্যামিলি কার্ড কার্যক্রমের তথ্য সংগ্রহ বিষয়ে অবহিতকরণ প্রেস কনফারেন্স অনুষ্ঠিত
নোটিশ
যে সব জেলা, উপজেলায় প্রতিনিধি নেই সেখানে প্রতিনিধি নিয়োগ দেয়া হবে। বায়োডাটা সহ নিউজ পাঠান। Email: newssonarbangla@gmail.com

খুলনায় মাদ্রাসা ছাত্রের লাশ উদ্ধার

Reporter Name
Update : শনিবার, ১৭ সেপ্টেম্বর, ২০২২, ৮:০৪ অপরাহ্ন

খুলনা প্রতিনিধি: খুলনা জেলার দক্ষিণ ডুমুরিয়া গ্রামের ফুলজান্নেসা তাহফিজুল কোরআন বহুমুখী মাদ্রাসার ছাত্র মোঃ মাশরাফি (১২) এর লাশ উদ্ধার করেছে পুলিশ। শনিবার বিকেল সাড়ে পাঁচটায় মাদ্রাসার পুকুরে ঐ ছাত্রের লাশ ভাসতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেয়।

জানা যায়; মোঃ মাশরাফি ডুমুরিয়া উপজেলার দক্ষিণ ডুমুরিয়া গ্রামের মফিজুর রহমান ফকিরের ছেলে।
সে ডুমুরিয়া ফুলজান্নেছা তাহফিজুল কোরআন বহুমুখী মাদ্রাসার মাওলানা বিভাগের ছাত্র। গত শুক্রবার (১৬ সেপ্টেম্বর) বিকাল আনুমানিক ৩ টায় মাদ্রাসা ছুটির পরে সবাই বাড়ি চলে যায়। কিন্তু মাশরাফি বাড়িতে না যাওয়ায় বাবা মাদ্রাসাসহ বিভিন্ন আত্মীয়স্বজনের বাড়ি খোঁজাখুঁজি করেন। কিন্তু মাশরাফিকে না পেয়ে পরিবারের সদস্যরা চিন্তিত হয়ে পড়েন। পরবর্তীতে শনিবার বিকেল সাড়ে পাঁচটার দিকে মাদ্রাসার পুকুরে স্থানীয়রা তার লাশ দেখতে পেয়ে পুলিশকে খবর দেয়। এসময় লাশের নাক দিয়ে রক্ত বের হচ্ছিল।
ডুমুরিয়া থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি শেখ কনি মিয়া বলেন; গতকাল শুক্রবার বিকেল থেকে ছাত্রটি নিখোঁজ ছিল। আজ শনিবার বিকেল সাড়ে পাঁচটার দিকে তার লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। ছেলেটির পরিবারকে কারো উপর সন্দেহ থাকলে মামলা করার জন বলেছি।
–মোঃ আনোয়ার হোসেন আকুঞ্জী


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Theme Created By Uttoron Host