শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ১০:৪৩ পূর্বাহ্ন
শিরোনাম
লালমনিরহাট জেলা সহ ৬ জেলায় সার ডিলারের নিয়োগের অনিয়মের অভিযোগ ঝিনাইদহের ব্যবসায়ী সুলতান হত্যা মামলার প্রধান আসামী চঞ্চল আশুলিয়া থেকে ১৩ বছর পর গ্রেপ্তার তাহসিফ সৌরির মরদেহ উদ্ধার: নানা প্রশ্ন সরকার বিশেষ চাহিদাসম্পন্ন ব্যক্তিদের পাশে রয়েছে: প্রধানমন্ত্রী শৈলকুপায় ছোট ভাইয়ের লাঠির আঘাতে বড় ভাই নিহত মাদক সমাজ ও রাষ্ট্রের ভবিষ্যৎ অন্ধকার করে দিচ্ছে: জাহান্দার আলী মিয়া এমপি আদালতে বিচারকের সামনে আইনজীবীদের দুই পক্ষের হাতাহাতি কুড়িগ্রামের উলিপুরে এনসিপি নেতার বিরুদ্ধে বিরোধপূর্ণ জায়গা ক্রয়ের অভিযোগ ডেঙ্গুতে প্রাণ গেল আরও ৯ জনের আদিতমারীতে ফ্যামিলি কার্ড কার্যক্রমের তথ্য সংগ্রহ বিষয়ে অবহিতকরণ প্রেস কনফারেন্স অনুষ্ঠিত
নোটিশ
যে সব জেলা, উপজেলায় প্রতিনিধি নেই সেখানে প্রতিনিধি নিয়োগ দেয়া হবে। বায়োডাটা সহ নিউজ পাঠান। Email: newssonarbangla@gmail.com

ফকিরহাটে নির্বাচন কমিশনা’র ভোটার তালিকা কার্যক্রম পরিদর্শন

পি কে অলোক
Update : সোমবার, ১২ সেপ্টেম্বর, ২০২২, ৫:১৯ অপরাহ্ন

ফকিরহাট প্রতিনিধি: নির্বাচন কমিশনার (ইসি) রাশেদা সুলতানা বলেছেন. আগামী সংসদ নির্বাচনে সবাইকে নিয়ে প্রতিনিধিত্ব মূলক সুন্দর একটা নির্বাচন হবে, সেই লক্ষ্যে সব দলকে নির্বাচনে আসার আহবান জানানো হয়েছে। সোমবার সকাল ১১টায় বাগেরহাটের ফকিরহাট উপজেলার লখপুর ইউনিয়নের ভোটার তালিকা হালনাগাদ কার্যক্রমের পরিদর্শন কালে তিনি এ কথা বলেন। তিনি বলেন নির্বাচনে ভোটাররা তাদের পছন্দমত প্রার্থীকে ভোট দেবেন। নির্বাচন সুষ্ঠ, সুন্দর ও নিরাপক্ষ হবে বলেও তিনি আশাবাদ ব্যক্ত করেন।

পরিদর্শন কালে নতুন ভোটারদের হাতে ভোটার নাম্বার তুলে দেন। নির্বাচন কমিশনারের কাছ থেকে ভোটার নাম্বার নিতে পেয়ে নতুন ভোটাররা অত্যান্ত খুশি। এসময় উপস্থিত ছিলেন খুলনা নির্বাচন কার্যলয়ের আঞ্চলিক কমিশনার হুমায়ুন কবীর, বাগেরহাট জেলা নির্বাচন কর্মকর্তা শেখ জালাল উদ্দীন আহম্মদ, ফকিরহাট উপজেলা পরিষদের চেয়ারম্যান স্বপন দাশ, উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মনোয়ার হোসেন, উপজেলা নির্বাচন কর্মকর্তা শেখ মাসুম বিল্লাহ, মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মু. আলীমুজ্জামান ও লখপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এম,ডি সেলিম রেজা সহ অন্যান্যরা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Theme Created By Uttoron Host