শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ০৬:৩১ পূর্বাহ্ন
শিরোনাম
নতুন কুঁড়ি স্পোর্টসে জাতীয় পর্যায়ে শৈলকুপার তিন কিশোরীর সাফল্য অপরাধ প্রতিরোধে সচেতনতা গড়ে তুলতে পিরোজপুরে র‍্যাব-৮-এর টাউন হল সভা ডেঙ্গুতে ৫০ জনের প্রাণহানি লতিফ সিদ্দিকী গ্রেপ্তার আমরা বাংলাদেশের প্রধানমন্ত্রীর সফরের জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছি: দীনেশ ত্রিবেদী মার্কিন হামলার জবাবে ইরানের ব্যাপক পাল্টা আঘাত রাজধানীর ৫০টি স্পটে অটোমেটিক ট্রাফিক লাইন ব্যবস্থা চালুর নির্দেশ প্রধানমন্ত্রীর পিরোজপুরে পূবালী ব্যাংক পিএলসি এর ‘ক্যাশলেস পিরোজপুর’ কার্যক্রম ও ডিজিটাল ব্যাংকিং সেবার উদ্বোধন ভাঙা হচ্ছে বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের অসম্পূর্ণ ভাস্কর্য,পরিবারের ক্ষোভ পিতার শেষ বিদায়েও আড়ালেই মোজতবা
নোটিশ
যে সব জেলা, উপজেলায় প্রতিনিধি নেই সেখানে প্রতিনিধি নিয়োগ দেয়া হবে। বায়োডাটা সহ নিউজ পাঠান। Email: newssonarbangla@gmail.com

দুর্গাপূজা নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রীর নির্দেশনা

Reporter Name
Update : রবিবার, ১১ সেপ্টেম্বর, ২০২২, ২:৩৩ অপরাহ্ন

রোববার (১১ সেপ্টেম্বর) দুপুরে সচিবালয়ে মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে দুর্গাপূজা উপলক্ষে আইনশৃঙ্খলা সংক্রান্ত সভা শেষে তিনি এ কথা জানান।


স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, যেকোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা প্রতিরোধে প্রতিটি পূজামণ্ডপে নিরাপত্তা নিশ্চিত করার জন্য সরকার যথাযথ ব্যবস্থা গ্রহণ করেছে। এছাড়া অনাকাঙ্ক্ষিত ঘটনা এড়াতে স্থানীয় প্রশাসনের সঙ্গে যোগাযোগ করে সুষ্ঠু শৃঙ্খলা ব্যবস্থার উদ্যোগ নেয়া হবে।

আসাদুজ্জামান খান কামাল বলেন, সামাজিক যোগাযোগমাধ্যমে গুজব প্রতিরোধে মনিটরিং ব্যবস্থা জোরদার করা হয়েছে। কেউ গুজব রটালে কঠোর ব্যবস্থা নেবে সরকার।
যেকোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা রোধে প্রতিটি পূজামণ্ডপে সিসিটিভি ক্যামেরা স্থাপন করা বাধ্যতামূলক করার কথাও জানান স্বরাষ্ট্রমন্ত্রী।
তিনি বলেন, গত বছর কুমিল্লায় একটি পূজামণ্ডপে কোরআন শরিফ রাখা নিয়ে যে ঘটনা ঘটেছে, তার পরিপ্রেক্ষিতেই কঠোর ব্যবস্থা নিয়েছে সরকার এ বছর।

প্রতিটি মণ্ডপে পূজা আয়োজন কর্তৃপক্ষের স্বেচ্ছাসেবক রাখতে হবে বলে জানান স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Theme Created By Uttoron Host