শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ০৪:৪৩ পূর্বাহ্ন
শিরোনাম
নতুন কুঁড়ি স্পোর্টসে জাতীয় পর্যায়ে শৈলকুপার তিন কিশোরীর সাফল্য অপরাধ প্রতিরোধে সচেতনতা গড়ে তুলতে পিরোজপুরে র‍্যাব-৮-এর টাউন হল সভা ডেঙ্গুতে ৫০ জনের প্রাণহানি লতিফ সিদ্দিকী গ্রেপ্তার আমরা বাংলাদেশের প্রধানমন্ত্রীর সফরের জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছি: দীনেশ ত্রিবেদী মার্কিন হামলার জবাবে ইরানের ব্যাপক পাল্টা আঘাত রাজধানীর ৫০টি স্পটে অটোমেটিক ট্রাফিক লাইন ব্যবস্থা চালুর নির্দেশ প্রধানমন্ত্রীর পিরোজপুরে পূবালী ব্যাংক পিএলসি এর ‘ক্যাশলেস পিরোজপুর’ কার্যক্রম ও ডিজিটাল ব্যাংকিং সেবার উদ্বোধন ভাঙা হচ্ছে বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের অসম্পূর্ণ ভাস্কর্য,পরিবারের ক্ষোভ পিতার শেষ বিদায়েও আড়ালেই মোজতবা
নোটিশ
যে সব জেলা, উপজেলায় প্রতিনিধি নেই সেখানে প্রতিনিধি নিয়োগ দেয়া হবে। বায়োডাটা সহ নিউজ পাঠান। Email: newssonarbangla@gmail.com

কুড়িগ্রামে পুলিশ সুপারের সাথে সাংবাদিককের মত বিনিময়

হাফিজ সেলিম, কুড়্রিগ্রাম
Update : বৃহস্পতিবার, ২৫ আগস্ট, ২০২২, ৫:৪৫ অপরাহ্ন

কুুড়িগ্রাম প্রতিনিধিঃ কুড়িগ্রামে নতুন পুলিশ সুপার হিসেবে দায়িত্ব নিয়ে  আল আসাদ মোঃ মাহফুজুল ইসলাম জেলায় কর্মরত প্রিন্ট এবং ইলেকট্রনিক মিডিয়ায় কর্মরত  সাংবাদিকদের সাথে মতবিনিময় সভায় মিলিত হন।
বুধবার (২৪ আগষ্ট) সকাল ১১ টায় কুড়িগ্রাম পুলিশ সুপার কার্যালয়ের হলরুমে নতুন পুলিশ সুপারের সাথে প্রিন্ট, অনলাইন ও ইলেকট্রনিক্স মিডিয়ায় কর্মরত সাংবাদিকদের পরিচয় এবং খোলামেলা মতবিনিময় অনুষ্ঠিত হয়।
এসময় জেলার সার্বিক পরিস্থিতি, সমস্যা ও সম্ভাবনা নিয়ে অত্যন্ত হৃদ্যতা পুণ্য পরিবেশে আলোচনা করেন পুলিশ সুপার।
এসময় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার মো. রুহুল আমিন, সদর থানার ওসি খাঁন মো. শাহরিয়ার, কুড়িগ্রাম প্রেসক্লাব সভাপতি রাজু মোস্তাফিজ, সাধারণ সম্পাদক আব্দুল খালেক ফারুক, সিনিয়র সাংবাদিক সফি খান, মমিনুল ইসলাম মঞ্জু, ছানালাল বকসী, আতাউর রহমান বিপ্লব, রেজাউল করিম রেজা, মাহফুজার রহমান টিউটর প্রমুখ।
জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি, মাদক, সন্ত্রাস, চোরাচালান ও বিভিন্ন সমস্যা নিয়ে উম্মুক্ত আলোচনায় অংশ নেন নতুন  পুলিশ সুপার আল আসাদ মোঃ মাহফুজুল ইসলাম। তিনি এসময় সাংবাদিকদের সহযোগীতা কামনা করেন ।
জেলার আইন শৃঙ্খলা সমুন্নত রাখতে ২৪ ঘন্টা নিজেদের সর্বোচ্চটুকু দিয়ে কুড়িগ্রামের মানুষকে সেবা দেয়া ও সেবা নিতে এসে কেউ যেন অযথা হয়রানির শিকার না হন সেদিকে গুরুত্ব দিয়েই কাজ করার দৃঢ প্রত্যয় ব্যক্ত করেন নবাগত পুলিশ সুপার।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Theme Created By Uttoron Host