বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ০৩:৩৫ অপরাহ্ন
শিরোনাম
লালমনিরহাট জেলা সহ ৬ জেলায় সার ডিলারের নিয়োগের অনিয়মের অভিযোগ ঝিনাইদহের ব্যবসায়ী সুলতান হত্যা মামলার প্রধান আসামী চঞ্চল আশুলিয়া থেকে ১৩ বছর পর গ্রেপ্তার তাহসিফ সৌরির মরদেহ উদ্ধার: নানা প্রশ্ন সরকার বিশেষ চাহিদাসম্পন্ন ব্যক্তিদের পাশে রয়েছে: প্রধানমন্ত্রী শৈলকুপায় ছোট ভাইয়ের লাঠির আঘাতে বড় ভাই নিহত মাদক সমাজ ও রাষ্ট্রের ভবিষ্যৎ অন্ধকার করে দিচ্ছে: জাহান্দার আলী মিয়া এমপি আদালতে বিচারকের সামনে আইনজীবীদের দুই পক্ষের হাতাহাতি কুড়িগ্রামের উলিপুরে এনসিপি নেতার বিরুদ্ধে বিরোধপূর্ণ জায়গা ক্রয়ের অভিযোগ ডেঙ্গুতে প্রাণ গেল আরও ৯ জনের আদিতমারীতে ফ্যামিলি কার্ড কার্যক্রমের তথ্য সংগ্রহ বিষয়ে অবহিতকরণ প্রেস কনফারেন্স অনুষ্ঠিত
নোটিশ
যে সব জেলা, উপজেলায় প্রতিনিধি নেই সেখানে প্রতিনিধি নিয়োগ দেয়া হবে। বায়োডাটা সহ নিউজ পাঠান। Email: newssonarbangla@gmail.com

হাফ পাসের দাবিতে শিক্ষার্থীদের সড়ক অবরোধ

Reporter Name
Update : মঙ্গলবার, ২৩ আগস্ট, ২০২২, ৩:০৬ অপরাহ্ন

গুলশান-বনানীর চক্রাকার বাসে হাফ পাসের দাবিতে সড়ক অবরোধ করেছে বনানী বিদ্যানিকেতন স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থীরা। আজ দুপুর ১২টায় শতাধিক শিক্ষার্থী বনানীর সড়কে অবস্থান নিয়ে বিক্ষোভ শুরু করে। এ সময় বনানী থেকে গুলশান-২ সড়কে যানচলাচল বন্ধ হয়ে যায়। বনানী বিদ্যানিকেতন স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থীদের সঙ্গে বিভিন্ন কলেজ-বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরাও আন্দোলনে অংশগ্রহণ করেন।

শিক্ষার্থীদের অভিযোগ, গুলশান-বনানী-নতুনবাজার রোডে চক্রাকার যেসব বাস চলাচল করে সেগুলোতে কর্তৃপক্ষ হাফ ভাড়া নিচ্ছে না। অথচ প্রতিদিন প্রায় কয়েক হাজার শিক্ষার্থী এই পথে যাতায়াত করে। আড়াই কিলোমিটার দূরত্বের এই পথে ভাড়া নেয়া হচ্ছে ৩০ টাকা।

বনানী বিদ্যানিকেতন স্কুল অ্যান্ড কলেজের এক শিক্ষার্থী জানান, সারাদেশে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের (বিআরটিএ) নির্ধারিত ভাড়া নেয়া হয়। এর মধ্যে শিক্ষার্থীদের জন্য হাফ ভাড়া নেয়ার নিয়ম রয়েছে। কিন্তু গুলশান-বনানী-নতুন বাজার এলাকায় চলাচলকারী ‘গুলশান চাকা’, ‘ঢাকা চাকা’ বাসে হাফ ভাড়া নেয়া হয় না।

আবার এই দুটি কোম্পানির বাস ছাড়া অন্য কোনো কোম্পানির বাস গুলশান-বনানীতে ঢুকতে পারে না। বাধ্য হয়ে শিক্ষার্থীদের এই বাসে চলতে হয়। এখন থেকে তাদের হাফ পাস কার্যকর করতে হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Theme Created By Uttoron Host