শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ০৩:১৬ পূর্বাহ্ন
শিরোনাম
নতুন কুঁড়ি স্পোর্টসে জাতীয় পর্যায়ে শৈলকুপার তিন কিশোরীর সাফল্য অপরাধ প্রতিরোধে সচেতনতা গড়ে তুলতে পিরোজপুরে র‍্যাব-৮-এর টাউন হল সভা ডেঙ্গুতে ৫০ জনের প্রাণহানি লতিফ সিদ্দিকী গ্রেপ্তার আমরা বাংলাদেশের প্রধানমন্ত্রীর সফরের জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছি: দীনেশ ত্রিবেদী মার্কিন হামলার জবাবে ইরানের ব্যাপক পাল্টা আঘাত রাজধানীর ৫০টি স্পটে অটোমেটিক ট্রাফিক লাইন ব্যবস্থা চালুর নির্দেশ প্রধানমন্ত্রীর পিরোজপুরে পূবালী ব্যাংক পিএলসি এর ‘ক্যাশলেস পিরোজপুর’ কার্যক্রম ও ডিজিটাল ব্যাংকিং সেবার উদ্বোধন ভাঙা হচ্ছে বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের অসম্পূর্ণ ভাস্কর্য,পরিবারের ক্ষোভ পিতার শেষ বিদায়েও আড়ালেই মোজতবা
নোটিশ
যে সব জেলা, উপজেলায় প্রতিনিধি নেই সেখানে প্রতিনিধি নিয়োগ দেয়া হবে। বায়োডাটা সহ নিউজ পাঠান। Email: newssonarbangla@gmail.com

কুুড়িগ্রামের উলিপুরে ভ্রাম্যমাণ আদালত ৬ ব্যবসায়ীর ৫৩ হাজার টাকা জরিমানা

হাফিজ সেলিম, কুড়্রিগ্রাম
Update : রবিবার, ২১ আগস্ট, ২০২২, ৪:৪০ অপরাহ্ন

কুুড়িগ্রাম প্রতিনিধিঃ কুড়িগ্রামের উলিপুরে ভ্রাম্যমাণ আদালত ওকে হোটেলসহ ৪টি হোটেল ও দু’জন সার ব্যবসায়ীর কাছ থেকে ৫৩ হাজার টাকা জরিমানা আদায় করেছে। আজ শনিবার (২০ আগস্ট) দুপুর ২ টার দিকে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উলিপুর উপজেলা নির্বাহী অফিসার বিপুল কুমার ভোক্তা অধিকার আইনের ২০০৯ সালের সংশ্লিষ্ট ধারায় এ অভিযান পরিচালনা করেন।
আদালত সূত্র জানায়, উলিপুর বাজারে অবস্থিত  ওকে হোটেলে ২০ হাজার , পাবনা ভাগ্যলক্ষ্মী -১ নম্বর দোকান ৫ হাজার, ২ নম্বর দোকান ৫ হাজার ও পাবনা বণফুল সুইট এর ৩ হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়াও সার ব্যবস্থাপনা আইন ২০০৬ এর আওতায় সার বিক্রেতা মেসার্স রাশেদ ট্রেডার্স এর ১৫ হাজার টাকা ও অপুতপু টেড্রার্স এর ৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
উল্লেখিত প্রতিষ্ঠানসমূহে মূল্য তালিকা প্রদর্শন না করা ও অপরিষ্কার-অপরিচ্ছন্ন পরিবেশে খাবার সংরক্ষণ করায় ভোক্তা অধিকার সংরক্ষণ আইণের প্রযোজ্য ধারায় এসব জরিমানা করা হয় বলে ভ্রাম্যমাণ আদালত সূত্র জানায় । এ সময় উপজেলা কৃষি অফিসার সাইফুল ইসলাম ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট এর সাথে ছিলেন।
অভিযোগ রয়েছে, উলিপুর বাজারে দীর্ঘদিন ধরে কতিপয় খাবার দোকানে নোংরা পরিবেশে খাদ্য সংরক্ষণ ও বাসি খাবার গরম করে পরিবেশন করা হচ্ছিল।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Theme Created By Uttoron Host