শুক্রবার, ১৩ ফেব্রুয়ারী ২০২৬, ০৭:১৮ অপরাহ্ন
শিরোনাম
আরাফ বাংলাদেশ গণ মানুষের জন্য ভবিষ্যতেও কাজ করে যাবে : সুজন হোসেন রিফাত পিরোজপুরে ‎নিখোঁজের ৩ দিন পরে শিশুর বস্তাভর্তি লাশ উদ্ধার : চাচা সহ গ্রেপ্তার ৪ ৫০তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষা স্থগিত চেয়ে হাইকোর্টে রিট চীনে ‘সামরিক অভ্যুত্থানে’র গুঞ্জন, যা জানা যাচ্ছে ভারতের রাজ্যসভা খালেদা জিয়ার প্রতি শ্রদ্ধা জানাবে রাজৈরের টেকেরহাটে ও আন্দনমোড়ে বিপুল পরিমাণ মাদক উদ্ধার। নারীসহ তিনজন গ্রেপ্তার পত্নীতলায় জনগণের মুখোমুখি এমপি প্রার্থীরা অবসরে দেশের ২৫তম প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ কারাবন্দিদের প্যারোলে মুক্তির নতুন নীতিমালা জারি একটি গোষ্ঠী নির্বাচন বাঁধাগ্রস্ত করতে গভীর ষড়যন্ত্র করছে : তারেক রহমান
নোটিশ
যে সব জেলা, উপজেলায় প্রতিনিধি নেই সেখানে প্রতিনিধি নিয়োগ দেয়া হবে। বায়োডাটা সহ নিউজ পাঠান। Email: newssonarbangla@gmail.com

ঝিনাইদহে সাপের কামড়ে প্রাণ গেলো স্কুল ছাত্রের

মোঃ শাহানুর আলম, স্টাফ রিপোর্টার
Update : মঙ্গলবার, ১৬ আগস্ট, ২০২২, ৫:৩২ অপরাহ্ন

ঝিনাইদহ প্রতিনিধিঃ ঝিনাইদহ সদর উপজেলার বিসিক এলাকায় সাপের কাপড়ে সূর্য বিশ্বাস (১৩) নামে এক স্কুলছাত্রের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (১৬ আগস্ট) সকাল ১১টার দিকে সে মারা যায়।সূর্য সদর উপজেলার চুয়াডাঙ্গা গ্রামের আশরাফুল বিশ্বাসের ছেলে এবং স্থানীয় মুক্তিযোদ্ধা মশিউর রহমান মাধ্যমিক বিদ্যালয়ের ৮ম শ্রেনীর ছাত্র।
সুর্য বিশ্বাসের সহপাঠী সোহান আহমেদ জানায়, রাতে শহরের বিসিক শিল্পনগরীর প্রবেশ পথে নিজেদের মুদি দোকানে ঘুমিয়ে ছিল সূর্য বিশ্বাস। ভোর ৪টার দিকে দোকানের ভেতর থেকে একটি সাপ বের হতে দেখে স্থানীয়রা। এর কিছুক্ষণ পর সূর্য চিৎকার শুরু করলে স্থানীয়রা দোকানের শাটার খুলে ভেতর থেকে সূর্যকে বের করে আনে। এরপর সদর হাসপাতালের জরুরি বিভাগে ও পরে ওঝার কাছে নিয়ে যায়। সকাল সাড়ে ১১টার দিকে ফের সদর হাসপাতালে আনলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
সদর হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ডা. ফাল্গুনী রানী সাহা বলেন, হাসপাতালে আসার আগেই সে মারা গেছে। হয়তো সময় মতো হাসপাতালে আনলে ছেলেটিকে বাঁচানো সম্ভব হতো।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Theme Created By Uttoron Host