বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৯:৪৫ পূর্বাহ্ন
শিরোনাম
সরকার বিশেষ চাহিদাসম্পন্ন ব্যক্তিদের পাশে রয়েছে: প্রধানমন্ত্রী শৈলকুপায় ছোট ভাইয়ের লাঠির আঘাতে বড় ভাই নিহত মাদক সমাজ ও রাষ্ট্রের ভবিষ্যৎ অন্ধকার করে দিচ্ছে: জাহান্দার আলী মিয়া এমপি আদালতে বিচারকের সামনে আইনজীবীদের দুই পক্ষের হাতাহাতি কুড়িগ্রামের উলিপুরে এনসিপি নেতার বিরুদ্ধে বিরোধপূর্ণ জায়গা ক্রয়ের অভিযোগ ডেঙ্গুতে প্রাণ গেল আরও ৯ জনের আদিতমারীতে ফ্যামিলি কার্ড কার্যক্রমের তথ্য সংগ্রহ বিষয়ে অবহিতকরণ প্রেস কনফারেন্স অনুষ্ঠিত ঝিনাইদহে দৈনিক রানার পত্রিকার ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন শৈলকুপায় স্কুল শিক্ষার্থীদের স্বপ্নের চিঠির বক্স উদ্বোধন রুশ হামলায় নিহত ৭৮: যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে নিষ্ক্রিয়তার অভিযোগ জেলেনস্কির
নোটিশ
যে সব জেলা, উপজেলায় প্রতিনিধি নেই সেখানে প্রতিনিধি নিয়োগ দেয়া হবে। বায়োডাটা সহ নিউজ পাঠান। Email: newssonarbangla@gmail.com

ঘোড়াঘাটে পুকুরের পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু

ছাদেকুল ইসলাম রুবেল,গাইবান্ধা জেলা প্রতিনিধি
Update : বৃহস্পতিবার, ১১ আগস্ট, ২০২২, ৭:৫৯ অপরাহ্ন

ছাদেকুল ইসলাম রুবেল,গাইবান্ধা জেলা প্রতিনিধি: দিনাজপুরের ঘোড়াঘাটে বাড়ির পাশে পুকুরের পানিতে পড়ে আয়াত (৩) ও হাসান (৪) নামের দুই শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে।
ঘোড়াঘাট ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আসাদুজ্জামান ভুট্টু মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।আজ বৃহস্পতিবার (১১ আগস্ট) সকালে উপজেলার ঘোড়াঘাট ইউনিয়নের চেংগ্রাম নামক এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত শিশু দুটি হলো, চেংগ্রামের মান্নান মিয়ার ছেলে আয়াত (৩) ও ঠান্ডা মিয়ার ছেলে তানভীর হাসান (৪)। তারা সম্পর্কে চাচাতো ভাই।
স্থানীয় সূত্রে জানা গেছে, শিশু দুটি সকালে বাড়ির উঠানে খেলা করছিল। খেলার একপর্যায়ে তারা সবার অজান্তে বাড়ির পাশে অবস্থিত পুকুরে পড়ে যায়।
পরে তাদের অনেক খোঁজাখুঁজি করে না পেয়ে পাশের পুকুরে খোঁজ নিলে শিশু দুটিকে দেখতে পেয়ে পানি থেকে উদ্ধার করে দ্রুত ঘোড়াঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদেরকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Theme Created By Uttoron Host