বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ০২:০৬ অপরাহ্ন
শিরোনাম
লালমনিরহাট জেলা সহ ৬ জেলায় সার ডিলারের নিয়োগের অনিয়মের অভিযোগ ঝিনাইদহের ব্যবসায়ী সুলতান হত্যা মামলার প্রধান আসামী চঞ্চল আশুলিয়া থেকে ১৩ বছর পর গ্রেপ্তার তাহসিফ সৌরির মরদেহ উদ্ধার: নানা প্রশ্ন সরকার বিশেষ চাহিদাসম্পন্ন ব্যক্তিদের পাশে রয়েছে: প্রধানমন্ত্রী শৈলকুপায় ছোট ভাইয়ের লাঠির আঘাতে বড় ভাই নিহত মাদক সমাজ ও রাষ্ট্রের ভবিষ্যৎ অন্ধকার করে দিচ্ছে: জাহান্দার আলী মিয়া এমপি আদালতে বিচারকের সামনে আইনজীবীদের দুই পক্ষের হাতাহাতি কুড়িগ্রামের উলিপুরে এনসিপি নেতার বিরুদ্ধে বিরোধপূর্ণ জায়গা ক্রয়ের অভিযোগ ডেঙ্গুতে প্রাণ গেল আরও ৯ জনের আদিতমারীতে ফ্যামিলি কার্ড কার্যক্রমের তথ্য সংগ্রহ বিষয়ে অবহিতকরণ প্রেস কনফারেন্স অনুষ্ঠিত
নোটিশ
যে সব জেলা, উপজেলায় প্রতিনিধি নেই সেখানে প্রতিনিধি নিয়োগ দেয়া হবে। বায়োডাটা সহ নিউজ পাঠান। Email: newssonarbangla@gmail.com

খোলা বাজারে ডলারের দর উঠেছে ১১৯ টাকা

Reporter Name
Update : বুধবার, ১০ আগস্ট, ২০২২, ৭:২২ অপরাহ্ন

খোলা বাজারে রেকর্ড পরিমাণ দর উঠেছে ডলারের। তবুও চাহিদা অনুযায়ি ডলার মিলছে না। যেসব মানি চেঞ্জারের কাছে ডলার পাওয়া যাচ্ছে তারা প্রতি ডলার ১১৮ টাকা থেকে ১১৯ টাকা দরে বিক্রি করছেন। যা অতীতের সব রেকর্ড ছাড়িয়ে। বুধবার বিকালে মানি এক্সচেঞ্জ প্রতিষ্ঠান গুলোতে এই চিত্র দেখা যায়। এর আগে সোমবার সর্বোচ্চ ১১৫ টাকা দরে খোলা বাজারে ডলার বিক্রি হয়েছিল।

ব্যবসায়ীদের সঙ্গে কথা বলে জানা যায়, গ্রাহকদের চাহিদা অনুযায়ী ডলার পাচ্ছেন না তারা। তাই অধিকাংশ ব্যবসায়ীই ডলার বিক্রি করতে পারছেন না। তবে যাদের কাছে আছে তারা নিজেদের ইচ্ছা মতো দামে বিক্রি করছেন।

মতিঝিল এলাকা ঘুরে দেখা যায়, এখানের অধিকাংশ মানি এক্সচেঞ্জগুলোতে ডলার নেই। যারা ডলার কিনতে আসছে তাদেরকে ফিরিয়ে দেয়া হচ্ছে। তবে কেউ এক্সচেঞ্জগুলোতে ডলার বিক্রি করতে আসলে তারা ১১৩ টাকা থেকে ১১৪ টাকা দরে কিনে নিচ্ছেন।একজন ব্যবসায়ী বলেন, সকাল থেকে আমরাই ডলার কিনতে পারি নাই, বিক্রি করব কিভাবে। এখন তীব্র সংকট ডলারের। তাই কাস্টমার ফিরিয়ে দিতে হচ্ছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Theme Created By Uttoron Host