মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১১:০০ অপরাহ্ন
শিরোনাম
মার্কিন হামলার জবাবে ইরানের ব্যাপক পাল্টা আঘাত রাজধানীর ৫০টি স্পটে অটোমেটিক ট্রাফিক লাইন ব্যবস্থা চালুর নির্দেশ প্রধানমন্ত্রীর পিরোজপুরে পূবালী ব্যাংক পিএলসি এর ‘ক্যাশলেস পিরোজপুর’ কার্যক্রম ও ডিজিটাল ব্যাংকিং সেবার উদ্বোধন ভাঙা হচ্ছে বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের অসম্পূর্ণ ভাস্কর্য,পরিবারের ক্ষোভ পিতার শেষ বিদায়েও আড়ালেই মোজতবা শেখ হাসিনার বক্তব্য প্রচারে আদালতের নির্দেশনা মেনে চলার অনুরোধ পানিবন্দি সাড়ে ৪ লাখ মানুষ, খাদ্য-বিশুদ্ধ পানির সংকট ৩টি নতুন উপজেলা ও ১টি থানা অনুমোদন খামেনি হত্যার প্রতিশোধ নেবে ইরান রাজধানীতে সিআইডির হাতে ছিনতাইকারী গ্রেফতার
নোটিশ
যে সব জেলা, উপজেলায় প্রতিনিধি নেই সেখানে প্রতিনিধি নিয়োগ দেয়া হবে। বায়োডাটা সহ নিউজ পাঠান। Email: newssonarbangla@gmail.com

কেশবপুরে ডাক্তার নাবিলা তাবাসসুমকে সংবর্ধনা প্রদান

এহসানুল হোসেন তাইফুর, কেশবপুর প্রতিনিধি
Update : শনিবার, ৬ আগস্ট, ২০২২, ৮:১৪ অপরাহ্ন

এহসানুল হোসেন তাইফুর, কেশবপুর প্রতিনিধি: শিশু স্বাস্থ্যের উপর কৃতিত্বের সাথে এফসিপিএস ডিগ্রি অর্জন করার কেশবপুরের সন্যাসগাছা গ্রামের কৃতি সন্তান ডাক্তার নাবিলা তাবাসসুমকে সংবর্ধনা প্রদান করা হয়েছে। শনিবার সকালে উপজেলার ভরতভায়না মাধ্যমিক বিদ্যালয়ের পক্ষ থেকে ডাক্তার নাবিলা তাবাসসুমকে ওই সংবর্ধনা প্রদান করা হয়। তিনি উচ্চতর ডিগ্রি অর্জনের জন্য লন্ডনে গমন করবেন।
ডাক্তার নাবিলা তাবাসসুম ঢাকা বার্ডেম মেডিকেল কলেজ হাসপাতালের শিশু বিভাগের প্রধান প্রফেসর ডাঃ আবিদ হোসেন মোলøার মেয়ে ও ভরতভায়না মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আহসান হাবিব মোলøার ভাতিজি।


সংবর্ধনা প্রদান অনুষ্ঠানে ভরতভায়না মাধ্যমিক বিদ্যালয়ের পরিচালনা কমিটির সভাপতি সিদ্দিকুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন, ঢাকা বার্ডেম মেডিকেল কলেজ হাসপাতালের শিশু বিভাগের প্রধান প্রফেসর ডাঃ আবিদ হোসেন মোল্লা। বিশেষ অতিথির বক্তব্য রাখেন, গৌরীঘোনা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এস এম হাবিবুর রহমান হাবিব, প্রফেসর ডাঃ আবিদ হোসেন মোল্লার সহধর্মিণী সৈয়েদ আমিনা মেহের। আরো বক্তব্য রাখেন ইউপি সদস্য আফজাল হোসেন। এ সময় উপস্থিত ছিলেন, ভরতভায়না মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আহসান হাবিব মোল্লা, তাঁর সহধর্মিণী শেলী বেগম, প্যানেল চেয়ারম্যান মুস্তাফিজুল ইসলাম কাজল প্রমুখ। সার্বিক অনুষ্ঠানটি সঞ্চালনা করেন, অত্র বিদ্যালয়ের সহকারী শিক্ষক আঃ হালিম শেখ ও অনুষ্ঠানে দোয়া পরিচালনা করেন বিদ্যালয়ের সহকারী শিক্ষক ওহেদুজ্জামান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Theme Created By Uttoron Host