শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ১১:৪৮ অপরাহ্ন
শিরোনাম
নতুন কুঁড়ি স্পোর্টসে জাতীয় পর্যায়ে শৈলকুপার তিন কিশোরীর সাফল্য অপরাধ প্রতিরোধে সচেতনতা গড়ে তুলতে পিরোজপুরে র‍্যাব-৮-এর টাউন হল সভা ডেঙ্গুতে ৫০ জনের প্রাণহানি লতিফ সিদ্দিকী গ্রেপ্তার আমরা বাংলাদেশের প্রধানমন্ত্রীর সফরের জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছি: দীনেশ ত্রিবেদী মার্কিন হামলার জবাবে ইরানের ব্যাপক পাল্টা আঘাত রাজধানীর ৫০টি স্পটে অটোমেটিক ট্রাফিক লাইন ব্যবস্থা চালুর নির্দেশ প্রধানমন্ত্রীর পিরোজপুরে পূবালী ব্যাংক পিএলসি এর ‘ক্যাশলেস পিরোজপুর’ কার্যক্রম ও ডিজিটাল ব্যাংকিং সেবার উদ্বোধন ভাঙা হচ্ছে বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের অসম্পূর্ণ ভাস্কর্য,পরিবারের ক্ষোভ পিতার শেষ বিদায়েও আড়ালেই মোজতবা
নোটিশ
যে সব জেলা, উপজেলায় প্রতিনিধি নেই সেখানে প্রতিনিধি নিয়োগ দেয়া হবে। বায়োডাটা সহ নিউজ পাঠান। Email: newssonarbangla@gmail.com

নুরে আলম হত্যার প্রতিবাদে গাইবান্ধায় বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ

ছাদেকুল ইসলাম রুবেল,গাইবান্ধা জেলা প্রতিনিধি
Update : বৃহস্পতিবার, ৪ আগস্ট, ২০২২, ৬:২৬ অপরাহ্ন

ছাদেকুল ইসলাম রুবেল,গাইবান্ধাঃভোলা জেলা ছাত্রদলের সভাপতি নুরে আলম হত্যার প্রতিবাদে গাইবান্ধা জেলা ছাত্রদল ও সদর উপজেলা যুবদলের যৌথ উদ্যোগে বৃহস্পতিবার বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। দলীয় কার্যালয় থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে শহরের দাস বেকারির মোড় পৌঁছলে সেখানে পুলিশ বাধা দেয়। পরে বিক্ষোভ মিছিলটি পুনরায় দলীয় কার্যালয় চত্বরে এসে প্রতিবাদ সমাবেশে মিলিত হয়। জেলা ছাত্রদলের সভাপতি খন্দকার জাকারিয়া আলম জিমের সভাপতিত্বে প্রতিবাদ সমাবেশে বক্তব্য দেন বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটির গ্রাম সরকার বিষয়ক সম্পাদক আনিসুজ্জামান খান বাবু, সদস্য অধ্যাপক আমিনুল ইসলাম, জেলা বিএনপির সাধারণ সম্পাদক মাহামুদুন্নবী টিটুল, সহ-সভাপতি শহিদুজ্জামান শহীদ, মোর্শেদ হাবীব সোহেল, রাগিব হাসান চৌধুরী রাগিব, আব্দুর রাজ্জাক ভুটটু, শফিকুল ইসলাম লিপন, শাহজালাল সরকার খোকন, খন্দকার আল আমিন, তারেকুজ্জামান তারেক, মৌসুমী আকতার তমা প্রমুখ।
বক্তারা বলেন, নুরে আলম হত্যাকান্ডার সাথে জড়িতদের দ্রæত গ্রেফতার করে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। সারাদেশে হত্যাকান্ড, গুম ও খুনের রাজনীতি বন্ধ করে বক্তারা নির্দলীয় সরকারের অধীনে নির্বাচনের জোর দাবি জানান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Theme Created By Uttoron Host