বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারী ২০২৬, ০৪:১৫ অপরাহ্ন
শিরোনাম
আরাফ বাংলাদেশ গণ মানুষের জন্য ভবিষ্যতেও কাজ করে যাবে : সুজন হোসেন রিফাত পিরোজপুরে ‎নিখোঁজের ৩ দিন পরে শিশুর বস্তাভর্তি লাশ উদ্ধার : চাচা সহ গ্রেপ্তার ৪ ৫০তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষা স্থগিত চেয়ে হাইকোর্টে রিট চীনে ‘সামরিক অভ্যুত্থানে’র গুঞ্জন, যা জানা যাচ্ছে ভারতের রাজ্যসভা খালেদা জিয়ার প্রতি শ্রদ্ধা জানাবে রাজৈরের টেকেরহাটে ও আন্দনমোড়ে বিপুল পরিমাণ মাদক উদ্ধার। নারীসহ তিনজন গ্রেপ্তার পত্নীতলায় জনগণের মুখোমুখি এমপি প্রার্থীরা অবসরে দেশের ২৫তম প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ কারাবন্দিদের প্যারোলে মুক্তির নতুন নীতিমালা জারি একটি গোষ্ঠী নির্বাচন বাঁধাগ্রস্ত করতে গভীর ষড়যন্ত্র করছে : তারেক রহমান
নোটিশ
যে সব জেলা, উপজেলায় প্রতিনিধি নেই সেখানে প্রতিনিধি নিয়োগ দেয়া হবে। বায়োডাটা সহ নিউজ পাঠান। Email: newssonarbangla@gmail.com

গাইবান্ধায় লাম্পি রোগের প্রাদুর্ভাব, ১৩ হাজার গরুকে টিকা

ছাদেকুল ইসলাম রুবেল,গাইবান্ধা জেলা প্রতিনিধি
Update : শনিবার, ৩০ জুলাই, ২০২২, ১:৩৯ অপরাহ্ন

ছাদেকুল ইসলাম রুবেল,গাইবান্ধাঃগাইবান্ধার প্রত্যন্ত অঞ্চলে ‘লাম্পি স্কিন ডিজিজ’ নামের গরুর রোগের প্রাদুর্ভাব দেখা দিয়েছে। এর ফলে গৃহস্থরা আতঙ্কিত হয়ে পড়ছেন। এ পর্যন্ত
২৮৭টি আক্রান্ত গরুর চিকিৎসাসহ ১৩ হাজার গরুকে টিকা দেওয়া হয়েছে বলে জেলা প্রাণিসম্পদ বিভাগ জানিয়েছে।
জানা গেছে, এটি ভাইরাস জনিত রোগ। আফ্রিকায় এ রোগ প্রথমে দেখা দেয়। পরে ভারতে এবং এখন বাংলাদেশে এ ভাইরাসটি ঢুকে পড়েছে। গত কয়েক বছর
ধরে গাইবান্ধা এ রোগটি ছড়িয়ে পড়ছে। গাইবান্ধার বিভিন্ন উপজেলায় কৃষকরা এ নিয়ে দুশ্চিন্তায় পড়েছেন।
শুক্রবার (২৯ জুলাই) দুপুরে রকিবুল ইসলাম রকেট নামের এক কৃষক বলেন, হঠাৎ গরুর চামড়ার বিভিন্ন স্থানে ফুলে চাকা-চাকা হয়। গরুর শরীরের তাপমাত্রা বৃদ্ধি পাচ্ছে। আর মুখে লালা থাকে এবং প্রচুর মাছি পড়তে থাকে গরুর গায়ে।
স্থানীয় পশু চিকিৎসক মিজানুর  রহমান মণ্ডল বলেন, গত সপ্তাহের তুলনায় এখন এ রোগে আক্রান্ত বেশি লক্ষ্য করা যাচ্ছে। আক্রান্ত গরুগুলোকে যত্নসহকারে লক্ষণ অনুযায়ী চিকিৎসা প্রদান করা হচ্ছে। একই সঙ্গে এ রোগ প্রতিরোধের বিষয়ে গরুর মালিকদের নানান পরামর্শ দেওয়া হচ্ছে। যেন অন্য কোনো পশুর মাঝে ছড়িয়ে না পড়ে সেজন্য আক্রান্ত গরুকে মশারি দিয়ে রাখতে হবে। আতঙ্কিত হওয়া বা ভয়ের কোনো কারণ নেই।
গাইবান্ধা জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মাসুদুর রহমান জানান, এ রোগে গরুর মৃত্যুর ঝুঁকি কম। গৃহস্থদের সচেতনতা বৃদ্ধির জন্য উঠান বৈঠক, লিফলেট বিতরণ এবং চিকিৎসা
কার্যক্রম অব্যাহত আছে। বৈশ্বিক তাপমাত্রা বৃদ্ধির কারণে মশা, মাছির উপদ্রপ বেড়ে গেছে। এখন বৃষ্টি হয়েছে প্রকোপ কমে যাবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Theme Created By Uttoron Host