বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ০৭:৪২ অপরাহ্ন
শিরোনাম
নতুন কুঁড়ি স্পোর্টসে জাতীয় পর্যায়ে শৈলকুপার তিন কিশোরীর সাফল্য অপরাধ প্রতিরোধে সচেতনতা গড়ে তুলতে পিরোজপুরে র‍্যাব-৮-এর টাউন হল সভা ডেঙ্গুতে ৫০ জনের প্রাণহানি লতিফ সিদ্দিকী গ্রেপ্তার আমরা বাংলাদেশের প্রধানমন্ত্রীর সফরের জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছি: দীনেশ ত্রিবেদী মার্কিন হামলার জবাবে ইরানের ব্যাপক পাল্টা আঘাত রাজধানীর ৫০টি স্পটে অটোমেটিক ট্রাফিক লাইন ব্যবস্থা চালুর নির্দেশ প্রধানমন্ত্রীর পিরোজপুরে পূবালী ব্যাংক পিএলসি এর ‘ক্যাশলেস পিরোজপুর’ কার্যক্রম ও ডিজিটাল ব্যাংকিং সেবার উদ্বোধন ভাঙা হচ্ছে বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের অসম্পূর্ণ ভাস্কর্য,পরিবারের ক্ষোভ পিতার শেষ বিদায়েও আড়ালেই মোজতবা
নোটিশ
যে সব জেলা, উপজেলায় প্রতিনিধি নেই সেখানে প্রতিনিধি নিয়োগ দেয়া হবে। বায়োডাটা সহ নিউজ পাঠান। Email: newssonarbangla@gmail.com

ঝিনাইদহে পৌর কাউন্সিলর ইসমাইল হত্যা মামলায় একজনের যাবজ্জীবন

মোঃ শাহানুর আলম, স্টাফ রিপোর্টার
Update : বুধবার, ২৭ জুলাই, ২০২২, ৫:২৫ অপরাহ্ন

ঝিনাইদহ প্রতিনিধিঃ ঝিনাইদহের কালীগঞ্জ পৌরসভার সাবেক কাউন্সিলর ও পৌর বিএনপি নেতা ইসমাইল হোসেন হত্যা মামলায় একজনকে যাবজ্জীবন কারাদন্ড প্রদান ও তিনজনকে বেকসুর খালস প্রদান করেন আদালত। বুধবার দুপুরে অতিরিক্ত জেলা ও দায়রা জজ ১ম আদালতের বিচারক শওকত হুসাইন এ রায় প্রদান করেন।

যাবজ্জীবন দন্ডপ্রাপ্ত শাহাজান একই উপজেলার চাপালি গ্রামের লুৎফর রহমানের পুত্র।
মামলার নথি থেকে জানা যায়, কালীগঞ্জ পৌরসভার সাবেক কাউন্সিলর ও পৌর বিএনপির সহ-সভাপতি ইসমাইল হোসেন ২০১৪ সালের মে মাসের ১৩ তারিখে ফজরের নামাজ পড়ে বাইকে করে চাপালি গ্রামে ধানখেত দেখে বাড়ি ফিরছিলো। এ সময় আসামী শাহাজানসহ অনান্যরা চাপালী সড়কে মোটরসাইকেলের গতিরোধ করে কুপিয়ে জখম করে। এ সময় আহত ইসমাইলকে যশোর জেনারেল হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়। এ হত্যার ঘটনায় ওইদিন কালীগঞ্জ থানায় নিহতের স্ত্রী জাহানারা বেগম বাদি হয়ে চারজনকে আসামী করে একটি হত্যা মামলা দায়ের করে। মামলাটি দীর্ঘ ৯ বছর চলাকালীন উভয পক্ষের স্বাক্ষ্যগ্রহন শেষে আদালত অভিযুক্ত শাহাজানকে যাবজ্জীবন কারাদন্ড প্রদান ও আসামী আজিজার, আব্বাস আলী ও আতিয়ারকে এ মামলা থেকে বেকসুর খালাশ প্রদান করেন। মামলায় সরকার পক্ষে অতিরিক্ত পিপি আব্দুল খালেক ও আসামীপক্ষে রাশিদুল হাসান জাহাঙ্গীর মামলাটি পরিচালনা করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Theme Created By Uttoron Host