সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ১১:২৯ পূর্বাহ্ন
শিরোনাম
দুই মাসে ভারতে বাংলাদেশের রপ্তানি বেড়েছে ৭.৬৭ শতাংশ মাহবুব উদ্দিন খোকনের সঙ্গে বিতণ্ডা, এজলাস ছাড়লেন প্রধান বিচারপতি ডেঙ্গুতে একদিনে সর্বোচ্চ ৯ মৃত্যু শৈলকুপায় অবৈধ ভাবে পাচারের সময় ১হাজার কেজি সার জব্দ করে কৃষকদের মাঝে বিতরণ হরিণাকুণ্ডুতে পতিত পুকুর থেকে যুবকের অর্ধগলিত মরদেহ উদ্ধার সাভারে পুলিশ হত্যার ঘটনায় ১ জন গ্রেপ্তার সংসদ বাদ দিয়ে লংমার্চের নামে বিরোধীদল গণতন্ত্র বিনষ্টের চেষ্টা করছে: রিজভী মহেশপুরে ছেলেকে বাঁচাতে গিয়ে প্রতিপক্ষের লাঠির আঘাতে বাবা নিহত হরিণাকুণ্ডুতে আগাম শিম চাষে লাভবান হচ্ছেন চাষিরা বিদায়ী বক্তব্যে বারবার কাঁদলেন মির্জা ফখরুল
নোটিশ
যে সব জেলা, উপজেলায় প্রতিনিধি নেই সেখানে প্রতিনিধি নিয়োগ দেয়া হবে। বায়োডাটা সহ নিউজ পাঠান। Email: newssonarbangla@gmail.com

বাবার পাতা ফাঁদে প্রাণ গেল শিশুর

ছাদেকুল ইসলাম রুবেল,গাইবান্ধা জেলা প্রতিনিধি
Update : সোমবার, ১৮ জুলাই, ২০২২, ৮:২৭ অপরাহ্ন

ছাদেকুল ইসলাম রুবেল,গা্বিবান্ধাঃ গাইবান্ধা সদর উপজেলায় চোর ধরার জন্য পাতানো ইলেকট্রিক ফাঁদে চার বছরের এক শিশুর মৃত্যু হয়েছে। নিহতের নাম রাসেল (৪)।ফাঁদটি পেতেছিলেন তারই বাবা আব্দুল আজিজ মিয়া।
সোমবার (১৮ জুলাই) সকালে সদর উপজেলার মালিবাড়ী ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের টোনগাঁও গ্রামে এ ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান, আব্দুল আজিজ একজন ভ্যানচালক। চুরির হাত থেকে রক্ষা পেতে রোববার রাতে আব্দুল আজিজ তার জীবিকার সম্বল রিক্সা-ভ্যানটিতে ইলেকট্রিক সংযোগ দিয়ে ঘুমিয়ে পড়েন। পরদিন সকাল সাড়ে ৯ টার দিকে ইলেকট্রিক সংযোগ খুলে দেওয়ার আগেই শিশু রাসেল সেখানে হাত দিলে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
গাইবান্ধা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তদন্ত আব্দুল ওয়াহেদ বিষয়টি নিশ্চিত করে জানান, মালিবাড়ী ইউনিয়ন পরিষদ (ইউপি) চেয়ারম্যান বিষয়টি অবগত করেছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Theme Created By Uttoron Host