শুক্রবার, ১৩ ফেব্রুয়ারী ২০২৬, ০৮:০৯ অপরাহ্ন
শিরোনাম
আরাফ বাংলাদেশ গণ মানুষের জন্য ভবিষ্যতেও কাজ করে যাবে : সুজন হোসেন রিফাত পিরোজপুরে ‎নিখোঁজের ৩ দিন পরে শিশুর বস্তাভর্তি লাশ উদ্ধার : চাচা সহ গ্রেপ্তার ৪ ৫০তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষা স্থগিত চেয়ে হাইকোর্টে রিট চীনে ‘সামরিক অভ্যুত্থানে’র গুঞ্জন, যা জানা যাচ্ছে ভারতের রাজ্যসভা খালেদা জিয়ার প্রতি শ্রদ্ধা জানাবে রাজৈরের টেকেরহাটে ও আন্দনমোড়ে বিপুল পরিমাণ মাদক উদ্ধার। নারীসহ তিনজন গ্রেপ্তার পত্নীতলায় জনগণের মুখোমুখি এমপি প্রার্থীরা অবসরে দেশের ২৫তম প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ কারাবন্দিদের প্যারোলে মুক্তির নতুন নীতিমালা জারি একটি গোষ্ঠী নির্বাচন বাঁধাগ্রস্ত করতে গভীর ষড়যন্ত্র করছে : তারেক রহমান
নোটিশ
যে সব জেলা, উপজেলায় প্রতিনিধি নেই সেখানে প্রতিনিধি নিয়োগ দেয়া হবে। বায়োডাটা সহ নিউজ পাঠান। Email: newssonarbangla@gmail.com

ঝিনাইদহে সীমান্ত অতিক্রমকালে দালালসহ ৩০বাংলাদেশী নাগরিক আটক

মোঃ শাহানুর আলম, স্টাফ রিপোর্টার
Update : সোমবার, ১৮ জুলাই, ২০২২, ৮:২২ অপরাহ্ন

ঝিনাইদহ প্রতিনিধিঃ ঝিনাইদহ জেলার মহেশপুর থানার গোপালপুর গ্রামের পাকা রাস্তাার উপর হতে (সীমান্ত মেইন পিলার ৪৮) এর আনুমানিক ৩০০ গজ বাংলাদেশের অভ্যন্তর থেকে ১টি ইজিবাইক এবং ১ জন দালালসহ ৩০ জন কে আটক করেছে বিজিবি।
সোমবার (১৮ জুলাই) সকাল ৬টার দিকে ঝিনাইদহের মহেশপুর ব্যাটালিয়ন (৫৮ বিজিবি) এর অধিনস্ত যাদবপুর বিওপির টহল দল কর্তৃক ১জন দালালসহ ৯জন পুরুষ, ১০জন নারী ও ১০জন শিশুসহ সর্বমোট ৩০জন বাংলাদেশী নাগরিক কে আটক করে। সোমবার দুপুরে বিজিবি অতিরিক্ত পরিচালক ভারপ্রাপ্ত অধিনায়ক তসলিম মোঃ তারেক স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে জানান, আটককৃতরা হলেন যশোর জেলার মনিরামপুর থানার শ্যামকুড় গ্রামের মোঃ রশিদ গাজী ছেলে মোঃ ইনামুল গাজী (৩৪), তার স্ত্রী মোছাঃ শাহানাজ পারভীন(২৫), ছেলে আসিফ গাজী (০৮) ও মেয়ে আছিয়া (০২), বড় সালামকপুর গ্রামের মৃতঃ আজগর শেখের মেয়ে মোছাঃ স্বপ্না খাতুন (২৬), আরেক মেয়ে পাড়াদিয়া গ্রামের সিরিনা খাতুন (২৪), কেশবপুর থানার গোবিন্দপুর গ্রামের মৃতঃ সুদান মন্ডলের ছেলে প্রশান্তি মন্ডল (৫০), যশোর সদর থানার বসুন্দিয়া গ্রামের মৃতঃ মনির হোসেনের মেয়ে মোছাঃ আছিয়া আক্তার (৩৫)। এছাড়া নড়াইল সদর উপজেলার যড়গাতী গ্রামের মোঃ শফিউদ্দিন শেখের ছেলে মোঃ সবুজ শেখ-(৩৩), স্ত্রী নাজিমা সুলতানা (২৩), ছেলে আন নাজমুস সাকিব (৫), ও মোঃ সোয়াইব ইসলাম (০২), কালিয়া থানার পাঁচ কাউনিয়া গ্রামের মৃতঃ আক্তার মোল্যা ছেলে মোঃ হালিম মোল্যা (২৬), স্ত্রী আজমীরা খাতুন (২৩), মেয়ে আছিয়া খাতুন (০২), এবং কৃষ্ণপুর গ্রামের মাসুদ শেখের স্ত্রী সাগরিকা (২১), ছেলে সিনহা (০১), কালীগঞ্জ থানার ঘোড়াখালী গ্রামের মোঃ শিমুল শেখের মেয়ে আদোরী খানম (১৫)। ঢাকা জেলার গান্ডারিয়া থানার সুইপার কোলনীর বাংগারী নকারাজুর ছেলে ভিগঙ্গা (৩৩), স্ত্রী বাংগারী শান্তি (২৬), ছেলে ভিসিদ্ধু (০৬), বাংগারী তুলসী (১০), বাগেরহাট জেলার মোড়েলগঞ্জ থানার আউয়াল শেকের স্ত্রী রীনা বেগম (৩৪), মেয়ে লামিয়া আক্তার (০২), গুলিশাখালী গ্রামের মোঃ আবুল কালাম হাওলাদারের স্ত্রী মিসেস শাহিদা বেগম (২৫), মেয়ে ফারজানা আক্তার (০৯), একই উপজেলার বরিশাল গ্রামের আঃ লতিফ হাওলাদারের ছেলে মোঃ রুস্তম হাওলাদার (২৮), ফাসির তলা গ্রামের মৃতঃ মোবারক আলীর ছেলে মোঃ ওহিদুল আকন (৩৭) এবং সাতক্ষীরা জেলার কালিগঞ্জ থানার উজাইমারী গ্রামের মোঃ শরিফুল ইসলামের ছেলে আকিজুল ইসলাম (১৯), তাছাড়া অবৈধভাবে সীমান্ত পারাপারে সহায়তাকারী দালাল ঝিনাইদহ জেলার মহেশপুর থানার পাথরা গ্রামের মোঃ মোশারফ তরফদারের ছেলে মোঃ তৌফিক (২৫)সহ সকলকে বাংলাদেশ হতে ভারতে প্রবেশের চেষ্টা ও সহায়তা করার অপরাধে আটক করা হয়।
আটককৃত বাংলাদেশী নাগরিকদেরকে অবৈধভাবে সীমান্ত পারাপার ও সহায়তার অপরাধে পাসপোর্ট অধ্যাদেশ ১৯৭৩ এর ১১(১)(গ) ধারায় ঝিনাইদহ জেলার মহেশপুর থানায় মামলা দায়ের ও সোপর্দ করার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে বলে জানান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Theme Created By Uttoron Host