মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ০৯:০৬ অপরাহ্ন
শিরোনাম
মার্কিন হামলার জবাবে ইরানের ব্যাপক পাল্টা আঘাত রাজধানীর ৫০টি স্পটে অটোমেটিক ট্রাফিক লাইন ব্যবস্থা চালুর নির্দেশ প্রধানমন্ত্রীর পিরোজপুরে পূবালী ব্যাংক পিএলসি এর ‘ক্যাশলেস পিরোজপুর’ কার্যক্রম ও ডিজিটাল ব্যাংকিং সেবার উদ্বোধন ভাঙা হচ্ছে বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের অসম্পূর্ণ ভাস্কর্য,পরিবারের ক্ষোভ পিতার শেষ বিদায়েও আড়ালেই মোজতবা শেখ হাসিনার বক্তব্য প্রচারে আদালতের নির্দেশনা মেনে চলার অনুরোধ পানিবন্দি সাড়ে ৪ লাখ মানুষ, খাদ্য-বিশুদ্ধ পানির সংকট ৩টি নতুন উপজেলা ও ১টি থানা অনুমোদন খামেনি হত্যার প্রতিশোধ নেবে ইরান রাজধানীতে সিআইডির হাতে ছিনতাইকারী গ্রেফতার
নোটিশ
যে সব জেলা, উপজেলায় প্রতিনিধি নেই সেখানে প্রতিনিধি নিয়োগ দেয়া হবে। বায়োডাটা সহ নিউজ পাঠান। Email: newssonarbangla@gmail.com

মহেশপুরে ছেলের লাঠির আঘাতে বাবার মৃত্যু

মোঃ শাহানুর আলম, স্টাফ রিপোর্টার
Update : বৃহস্পতিবার, ১৪ জুলাই, ২০২২, ৭:৫১ অপরাহ্ন

ঝিনাইদহ প্রতিনিধিঃ ঝিনাইদহের মহেশপুরে ছেলের লাঠির আঘাতে বাবার মৃত্যু হয়েছে। জানা যায়, বৃহস্পতিবার (১৪ জুলাই) দুপুরে উপজেলার আমিন নগর গ্রামে জমি সংক্রান্ত বিরোধের জেরে ছেলের লাঠির আঘাতে বাবা মান্নান (৬৫) এর মৃত্যু হয়েছে। মৃত মান্নান উপজেলার ওই গ্রামের মৃত আবদেল মন্ডলের ছেলে। ঘটনার পর থেকেই অভিযুক্ত ছেলে মফিজুল পলাতক রয়েছে।
স্বজনদের কাছ থেকে জানা যায়, বাবার জমি নিয়ে মফিজুল ও অন্য ভাইদের মধ্যে বৃহস্পতিবার দুপুরে বাগবিতন্ডা শুরু হয়। বিষয়টি পরে সমাধান করা হবে বলে বাবা মান্নান তাদের থামতে বলেন। এতে উত্তেজিত হয়ে মফিজুলের কাছে থাকা লাঠি দিয়ে বাবাকে পেটাতে থাকলে ঘটনাস্থলেই তিনি মারা যান।
মহেশপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সেলিম মিয়া ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, পারিবারিক বিরোধের জেরে হত্যাকান্ডটি ঘটেছে। মরদেহ ময়নাতদন্তের জন্য ঝিনাইদহ সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। পলাতক অভিযুক্ত ছেলে মফিজুলকে আটকের চেষ্টা চলছে।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Theme Created By Uttoron Host