বুধবার, ২৯ জুলাই ২০২৬, ০২:১৩ অপরাহ্ন
শিরোনাম
মার্কিন হামলার জবাবে ইরানের ব্যাপক পাল্টা আঘাত রাজধানীর ৫০টি স্পটে অটোমেটিক ট্রাফিক লাইন ব্যবস্থা চালুর নির্দেশ প্রধানমন্ত্রীর পিরোজপুরে পূবালী ব্যাংক পিএলসি এর ‘ক্যাশলেস পিরোজপুর’ কার্যক্রম ও ডিজিটাল ব্যাংকিং সেবার উদ্বোধন ভাঙা হচ্ছে বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের অসম্পূর্ণ ভাস্কর্য,পরিবারের ক্ষোভ পিতার শেষ বিদায়েও আড়ালেই মোজতবা শেখ হাসিনার বক্তব্য প্রচারে আদালতের নির্দেশনা মেনে চলার অনুরোধ পানিবন্দি সাড়ে ৪ লাখ মানুষ, খাদ্য-বিশুদ্ধ পানির সংকট ৩টি নতুন উপজেলা ও ১টি থানা অনুমোদন খামেনি হত্যার প্রতিশোধ নেবে ইরান রাজধানীতে সিআইডির হাতে ছিনতাইকারী গ্রেফতার
নোটিশ
যে সব জেলা, উপজেলায় প্রতিনিধি নেই সেখানে প্রতিনিধি নিয়োগ দেয়া হবে। বায়োডাটা সহ নিউজ পাঠান। Email: newssonarbangla@gmail.com

পদ্মা সেতুতে টোল আদায়ের রেকর্ড

Reporter Name
Update : শনিবার, ৯ জুলাই, ২০২২, ১২:১৮ অপরাহ্ন

পদ্মা সেতুতে একদিনে রেকর্ড পরিমাণ টোল আদায় হয়েছে। গত বৃহস্পতিবার রাত ১২টা থেকে শুক্রবার রাত ১২টা পর্যন্ত ২৪ ঘণ্টায় পদ্মা সেতু থেকে ৪ কোটি ১৯ লাখ ৩৯ হাজার ৬৫০ টাকা টোল আদায় হয়েছে।

পদ্মা সেতু বিভাগের নির্বাহী প্রকৌশলী দেওয়ান আব্দুল কাদের জানান, এটা এখন পর্যন্ত একদিনে সেতুতে সর্বোচ্চ টোল আদায়।

তিনি বলেন, পদ্মা সেতুতে ২৪ ঘণ্টায় মোট গাড়ি পারাপার হয়েছে ৩১ হাজার ৭২৩টি, যার মধ্যে মাওয়া প্রান্ত থেকে পার হয়েছে ২৯ হাজার ৬৬৭টি গাড়ি। সে প্রান্তে টোল আদায় হয় ২ কোটি ৪৭ লাখ ৫০ হাজার ৩৫০ টাকা।

একই সময়ে জাজিরা প্রান্ত থেকে গাড়ি পার হয়েছে ১২ হাজার ৫৬টি। এ থেকে টোল আদায় হয়েছে ১ কোটি ৭১ লাখ ৮৯ হাজার ৪০০ টাকা।

গত ২৬শে জুন চালুর পর পদ্মা সেতুতে সর্বোচ্চ টোল আদায় হয়েছিল গত ১লা জুলাই। সেদিন ৩ কোটি ১৬ লাখ ৫৩ হাজার ২০০ টাকা টোল আদায় হয় সেতুতে। ওই  দিন পদ্মা সেতু পাড়ি দেয়া গাড়ির সংখ্যা ছিল ২৬ হাজার ৩৯৮টি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Theme Created By Uttoron Host