বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৯:৪০ পূর্বাহ্ন
শিরোনাম
সরকার বিশেষ চাহিদাসম্পন্ন ব্যক্তিদের পাশে রয়েছে: প্রধানমন্ত্রী শৈলকুপায় ছোট ভাইয়ের লাঠির আঘাতে বড় ভাই নিহত মাদক সমাজ ও রাষ্ট্রের ভবিষ্যৎ অন্ধকার করে দিচ্ছে: জাহান্দার আলী মিয়া এমপি আদালতে বিচারকের সামনে আইনজীবীদের দুই পক্ষের হাতাহাতি কুড়িগ্রামের উলিপুরে এনসিপি নেতার বিরুদ্ধে বিরোধপূর্ণ জায়গা ক্রয়ের অভিযোগ ডেঙ্গুতে প্রাণ গেল আরও ৯ জনের আদিতমারীতে ফ্যামিলি কার্ড কার্যক্রমের তথ্য সংগ্রহ বিষয়ে অবহিতকরণ প্রেস কনফারেন্স অনুষ্ঠিত ঝিনাইদহে দৈনিক রানার পত্রিকার ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন শৈলকুপায় স্কুল শিক্ষার্থীদের স্বপ্নের চিঠির বক্স উদ্বোধন রুশ হামলায় নিহত ৭৮: যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে নিষ্ক্রিয়তার অভিযোগ জেলেনস্কির
নোটিশ
যে সব জেলা, উপজেলায় প্রতিনিধি নেই সেখানে প্রতিনিধি নিয়োগ দেয়া হবে। বায়োডাটা সহ নিউজ পাঠান। Email: newssonarbangla@gmail.com

খুলনায় সড়ক দুর্ঘটনায় ব্যবসায়ী নিহত

খুলনা প্রতিনিধি
Update : বুধবার, ৬ জুলাই, ২০২২, ৫:২৪ অপরাহ্ন

খুলনা প্রতিনিধি: খুলনায় সড়ক দুর্ঘটনায় ইউসুফ হোসেন (৫৫) নামের এক ব্যবসায়ী নিহত হয়েছেন। মঙ্গলবার রাত সাড়ে ৯ টার দিকে নগরীর জিরো পয়েন্টস্থ হরিণটানা থানার সামনে এ দুর্ঘটনাটি ঘটে। তিনি নগরীর স্যার ইকবাল রোডের বাসিন্দা আহাদ বক্সের ছেলে।
লবণচরা থানার অফিসার ইনচার্জ মো. এনামুল হক জানান, রাত সাড়ে ৯ টার দিকে ইউসুফ হোসেন হরিণটানা থানার সামনের রূপসা বাইপাস সড়ক ক্রসিং পার হচ্ছিলেন। এ সময় জিরো পয়েন্ট থেকে রূপসাগামী দ্রুতগতির একাটি মোটরসাইকেল তাকে ধাক্কা দেয়। ঘটনাস্থল থেকে তিনি কিছু দূরে গিয়ে পড়ে যান। মোটরসাইকেলটি সড়কের পাশে পড়ে যায় এবং মোটরসাইকেল চালক গুরুতর আহত হয়। স্থানীয়রা ব্যবসায়ী ইউসুফ হোসেনকে প্রথমে গাজী মেডিকেল কলেজ হাসপাতাল ও পরে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। অপরদিকে আহত মোটরসাইকেল চালককে গুরুতর অবস্থায় খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Theme Created By Uttoron Host