রবিবার, ১১ অক্টোবর ২০২৬, ০৩:৩৪ অপরাহ্ন
শিরোনাম
রুশ হামলায় নিহত ৭৮: যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে নিষ্ক্রিয়তার অভিযোগ জেলেনস্কির একসঙ্গে ১২ বোমারু বিমান সরিয়ে নিল যুক্তরাষ্ট্র নিউগিনি প্রপার্টিজে হামলা: অবসরপ্রাপ্ত মেজর জেনারেল মহিউদ্দিনের জামিন তরুণ বিজ্ঞানীদের টানা ১৫ বছর অর্থ সহায়তা দিচ্ছে চীন ব্যবসা-বাণিজ্যে এগিয়ে আসতে তরুণদের প্রতি আহ্বান প্রেসিডেন্টের হরিণাকুণ্ডুর ৮০ বিঘা জল-সাম্রাজ্যের সফল কারিগর রফিকুল মাদারীপুরের টেকেরহাটে প্রাইভেট হসপিটালের উদ্বোধন ঝিনাইদহে আ’লীগের মিছিলের ঘটনায় শেখ হাসিনাসহ ৫২ জনের নামে মামলা, গ্রেপ্তার-৫ প্রায় ১০০ শতাংশ ভোট পেয়ে রমজান কাদিরভের বিজয় ফুডপান্ডার এমডিসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি
নোটিশ
যে সব জেলা, উপজেলায় প্রতিনিধি নেই সেখানে প্রতিনিধি নিয়োগ দেয়া হবে। বায়োডাটা সহ নিউজ পাঠান। Email: newssonarbangla@gmail.com

হেনোলাক্স গ্রুপের মালিকের বিরুদ্ধে মামলা

Reporter Name
Update : মঙ্গলবার, ৫ জুলাই, ২০২২, ৫:২৬ অপরাহ্ন

জাতীয় প্রেস ক্লাবের সামনে নিজের গায়ে আগুন দিয়ে ব্যবসায়ী গাজী আনিসের আত্মহত্যার ঘটনায় অভিযুক্ত হেনোলাক্স গ্রুপের কর্ণধার নুরুল আমিন ও তার স্ত্রী ফাতেমা আমিনের বিরুদ্ধে মামলা হয়েছে। মঙ্গলবার দুপুরে শাহবাগ থানায় মামলাটি করেন নিহতের বড় ভাই নজরুল ইসলাম।  শাহবাগ থানার এসআাই গোলাম হোসেন খান এ তথ্য নিশ্চিত করেছেন।   তিনি বলেন, মামলায় আত্মহত্যায় প্ররোচনার অভিযোগ আনা হয়েছে। আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।

উল্লেখ্য, সোমবার বিকালে প্রেস ক্লাবের ফটকের ভেতরে খোলা স্থানে কুষ্টিয়া জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি ও ব্যবসায়ী গাজী আনিসুর রহমান আনিস নিজের গায়ে আগুন দেন।  এতে তিনি গুরুতর দগ্ধ হন।

পরে তাকে ঢাকার শেখ হাসিনা জাতীয় বার্ন ইনস্টিটিউটে নেয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার ভোর ৬টা ১০ মিনিটে তার মৃত্যু হয়।

কিছুদিন আগে গাজী আনিস জাতীয় প্রেস ক্লাবে পাওনা টাকার বিষয়ে একটি সংবাদ সম্মেলন করেছিলেন। সেখানে তিনি বলেন, ২০১৬ সালে হেনোলাক্স গ্রুপের কর্ণধার মো. নুরুল আমিন এবং তার স্ত্রী ফাতেমা আমিনের সঙ্গে তার পরিচয় হয়। সেই সূত্রেই ২০১৮ সালে তিনি এই টাকা হেনোলাক্স গ্রুপে বিনিয়োগ করেন। তিনি বলেছেন, ওই কোম্পানির কাছ থেকে তিনি ১ কোটি ২৬ লাখ টাকা পাবেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Theme Created By Uttoron Host