সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ১০:৪২ অপরাহ্ন
শিরোনাম
হাম উপসর্গে আরও ৮ শিশুর মৃত্যু শিল্পকারখানায় আগামীকাল থেকে গ্যাস ও বিদ্যুৎ পরিস্থিতির উন্নতি হবে-প্রধানমন্ত্রী সরকারকে সহযোগিতা না করে লংমার্চের নামে লংড্রাইভ করছে জামায়াত- রাশেদ খাঁন লালমনিরহাট জেলা আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত দুই মাসে ভারতে বাংলাদেশের রপ্তানি বেড়েছে ৭.৬৭ শতাংশ মাহবুব উদ্দিন খোকনের সঙ্গে বিতণ্ডা, এজলাস ছাড়লেন প্রধান বিচারপতি ডেঙ্গুতে একদিনে সর্বোচ্চ ৯ মৃত্যু শৈলকুপায় অবৈধ ভাবে পাচারের সময় ১হাজার কেজি সার জব্দ করে কৃষকদের মাঝে বিতরণ হরিণাকুণ্ডুতে পতিত পুকুর থেকে যুবকের অর্ধগলিত মরদেহ উদ্ধার সাভারে পুলিশ হত্যার ঘটনায় ১ জন গ্রেপ্তার
নোটিশ
যে সব জেলা, উপজেলায় প্রতিনিধি নেই সেখানে প্রতিনিধি নিয়োগ দেয়া হবে। বায়োডাটা সহ নিউজ পাঠান। Email: newssonarbangla@gmail.com

মাস্ক না পরায় মন্ত্রী ও সচিবকে যা বললেন প্রধানমন্ত্রী

Reporter Name
Update : সোমবার, ৪ জুলাই, ২০২২, ৬:০৫ অপরাহ্ন

দেশে আবারও করোনাভাইরাসের সংক্রমণ বাড়ার পরিপ্রেক্ষিতে সবাইকে স্বাস্থ্য সুরক্ষা নীতি মেনে চলার পরামর্শ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেন, আবার করোনার প্রার্দুভাব দেখা গেছে। তাই সবাই স্বাস্থ্য সুরক্ষা ব্যবস্থা মেনে চলবেন, মাস্ক পরবেন।

রোববার (৩ জুলাই) সচিবালয়ে অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকের শেষে প্রধানমন্ত্রী এ কথা বলেন। তিনি গণভবন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে সভায় সভাপতিত্ব করেন।

প্রধানমন্ত্রী বলেন, উন্নত দেশগুলো দেয়নি, কিন্তু আমরা বিনাপয়সায় সবাইকে করোনা টেস্ট ও ভ্যাকসিন দিয়েছি। বুস্টার ডোজও দেয়া হচ্ছে। আমি আশা করি সবাই এ ভ্যাকসিন নেবেন।

বক্তব্যের এক পর্যায়ে হঠাৎ পানিসম্পদ মন্ত্রণালয়ের সিনিয়র সচিব কবির বিন আনোয়ারের দিকে আঙুল তুলে প্রধানমন্ত্রী বলেন, এখানে কবির আনোয়ারের মুখে মাস্ক নেই, আমাদের মুক্তিযুদ্ধ মন্ত্রীর মুখেও মাস্ক নেই। এভাবে করলে চলবে না, সবাইকে সুরক্ষা মেনে চলতে হবে। কেবিনেট সেক্রেটারি (মন্ত্রিপরিষদ সচিব) তিনিও মাস্ক ছাড়া।
এ সময় মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম বলেন, ‘স্যার, আমাদের সামনে তিন ফুটের মধ্যে কেউ নেই তো। তাই মাস্ক পরিনি।’

উত্তর শুনে প্রধানমন্ত্রী হেসে জবাব দেন, ‘আচ্ছা, তাহলে ঠিক আছে। মাফ করলাম। তারপরও সবাইকে সাবধানে থাকা উচিত।’ এ সময় সবার সুস্বাস্থ্য কামনা করেন প্রধানমন্ত্রী।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Theme Created By Uttoron Host