বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ১২:৪২ অপরাহ্ন
শিরোনাম
লালমনিরহাট জেলা সহ ৬ জেলায় সার ডিলারের নিয়োগের অনিয়মের অভিযোগ ঝিনাইদহের ব্যবসায়ী সুলতান হত্যা মামলার প্রধান আসামী চঞ্চল আশুলিয়া থেকে ১৩ বছর পর গ্রেপ্তার তাহসিফ সৌরির মরদেহ উদ্ধার: নানা প্রশ্ন সরকার বিশেষ চাহিদাসম্পন্ন ব্যক্তিদের পাশে রয়েছে: প্রধানমন্ত্রী শৈলকুপায় ছোট ভাইয়ের লাঠির আঘাতে বড় ভাই নিহত মাদক সমাজ ও রাষ্ট্রের ভবিষ্যৎ অন্ধকার করে দিচ্ছে: জাহান্দার আলী মিয়া এমপি আদালতে বিচারকের সামনে আইনজীবীদের দুই পক্ষের হাতাহাতি কুড়িগ্রামের উলিপুরে এনসিপি নেতার বিরুদ্ধে বিরোধপূর্ণ জায়গা ক্রয়ের অভিযোগ ডেঙ্গুতে প্রাণ গেল আরও ৯ জনের আদিতমারীতে ফ্যামিলি কার্ড কার্যক্রমের তথ্য সংগ্রহ বিষয়ে অবহিতকরণ প্রেস কনফারেন্স অনুষ্ঠিত
নোটিশ
যে সব জেলা, উপজেলায় প্রতিনিধি নেই সেখানে প্রতিনিধি নিয়োগ দেয়া হবে। বায়োডাটা সহ নিউজ পাঠান। Email: newssonarbangla@gmail.com

ঝিনাইদহে দুর্নীতি দমন কমিশন (দুদক) এর কার্যালয় উদ্বোধন

মোঃ শাহানুর আলম, স্টাফ রিপোর্টার
Update : রবিবার, ৩ জুলাই, ২০২২, ৮:২৬ অপরাহ্ন

ঝিনাইদহ প্রতিনিধিঃ দুর্নীতি দমন কমিশনের সমন্বিত ঝিনাইদহ জেলা কার্যালয় উদ্বোধন ঘোষণা করা হয়েছে। রবিবার দুপুরে ঝিনাইদহ-চুয়াডাঙ্গা মহাসড়কের পাশে ঝিনাইদহ জেলা প্রশাসক কার্যালয়ের সামনে এই অফিস এর কার্যক্রম শুরু করা হয়। প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে দুদক কার্যালয়ের উদ্বোধন ঘোষণা করেন দুদক’র মহাপরিচালক (আইসিটি ও প্রশিক্ষণ) এ কে এম সোহেল। এসময় উপস্থিত ছিলেন দুর্নীতি দমন কমিশনের খুলনা বিভাগীয় পরিচালক মঞ্জুর মোর্শেদ, জেলা প্রশাসক মনিরা বেগম, পুলিশ সুপার পুলিশ সুপার মুনতাসিরুল ইসলাম পিপিএম, জেলা পরিষদের সচিব রেজাই রাফিন সরকার। সমন্বিত জেলা কার্যালয় উদ্বোধন শেষে জেলা প্রশাসক মনিরা বেগমের সভাপতিত্বে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।


নতুন দুদকের কার্যালয় উদ্বোধন শেষে জানা যায়, ঝিনাইদহ কার্যালয় হতে ঝিনাইদহসহ চুয়াডাঙ্গা ও মাগুরা জেলা দুদকের কার্যক্রম পরিচালিত হবে।
আলোচনা সভায় দুর্নীতি দমন কমিশনের মহাপরিচালক (আইসিটি ও প্রশিক্ষণ) একেএম সোহেল বলেন ভুল তথ্য দিয়ে বিভ্রান্ত না করে সঠিক তথ্য দিয়ে সহযোগিতা করবেন।
দুর্নীতি দমন কমিশনের কার্যক্রম আরো গতিশীল করার লক্ষ্যে ঝিনাইদহসহ আজ রবিবার ১২টি জেলায় দুদকের নতুন কার্যালয় উদ্বোধন করা হয়েছে।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Theme Created By Uttoron Host