বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ১১:৩৩ অপরাহ্ন
শিরোনাম
নতুন কুঁড়ি স্পোর্টসে জাতীয় পর্যায়ে শৈলকুপার তিন কিশোরীর সাফল্য অপরাধ প্রতিরোধে সচেতনতা গড়ে তুলতে পিরোজপুরে র‍্যাব-৮-এর টাউন হল সভা ডেঙ্গুতে ৫০ জনের প্রাণহানি লতিফ সিদ্দিকী গ্রেপ্তার আমরা বাংলাদেশের প্রধানমন্ত্রীর সফরের জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছি: দীনেশ ত্রিবেদী মার্কিন হামলার জবাবে ইরানের ব্যাপক পাল্টা আঘাত রাজধানীর ৫০টি স্পটে অটোমেটিক ট্রাফিক লাইন ব্যবস্থা চালুর নির্দেশ প্রধানমন্ত্রীর পিরোজপুরে পূবালী ব্যাংক পিএলসি এর ‘ক্যাশলেস পিরোজপুর’ কার্যক্রম ও ডিজিটাল ব্যাংকিং সেবার উদ্বোধন ভাঙা হচ্ছে বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের অসম্পূর্ণ ভাস্কর্য,পরিবারের ক্ষোভ পিতার শেষ বিদায়েও আড়ালেই মোজতবা
নোটিশ
যে সব জেলা, উপজেলায় প্রতিনিধি নেই সেখানে প্রতিনিধি নিয়োগ দেয়া হবে। বায়োডাটা সহ নিউজ পাঠান। Email: newssonarbangla@gmail.com

ফরিদপুরের বোয়ালমারীতে সড়ক দুর্ঘটনায় মা- মেয়ে নিহত 

সনতচক্রবর্ত্তী, ফরিদপুর
Update : রবিবার, ৩ জুলাই, ২০২২, ৫:২৬ অপরাহ্ন

সনতচক্রবর্ত্তীঃফরিদপুরের বোয়ালমারী উপজেলায় কালিমাঝি নামক একটি ইট ভাটার কাছে  ট্রাকের  ধাক্কায় ভ্যান উল্টে  মা মেয়ে নিহত হয়েছেন।
আজ রবিবার(৩.৭.২২)  দুপুরে উপজেলার কালিমাঝি  এলাকায় ট্রাকের ধাক্কায়  এ দুর্ঘটনা ঘটে। এ সময় তাদের সঙ্গে থাকা ছয় বছরের এক শিশু নিহত  হয়। বোয়ালমারী  থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা  (ওসি)আব্দুল ওহাব  এ খবর নিশ্চিত করেন।
নিহতরা হলেন, বোয়ালমারী উপজেলার রুপাপাত ইউনিয়নের  টোংরাইল গ্রামের প্রবীর বিশ্বাসের স্ত্রী সুপর্ণা বিশ্বাস( ৩০) মেয়ে প্রত্যাশা বিশ্বাস( ৭)।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, সুপর্না বিশ্বাস   ও প্রত্যাশা বিশ্বাস  উপজেলার রুপাপাত ইউনিয়নের টোংরাইল গ্রামে  বসবাস করেন। তারা আজ দুপুরে  বোয়ালমারীর সহস্রাইল বাজার থেকে বাড়ির দিকে উদ্দেশ্যে রওনা দেন।পথিমধ্যে বোয়ালমারী উপজেলার সহস্রাইল বাজারের পাশে কলিমাঝী রোডে ইটের ভাটার সামনে এলে দ্রুতগামী ট্রাক ভ্যানে সজরে ধাক্কা দেয়।  এ ঘটনায় মা মেয়ে  ট্রাক চাপায় ঘটনা স্থলে তাদের মৃত্যু হয়।
এ বিষয়ে বোয়ালমারী  থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল ওহাব  জানান, নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ফরিদপুর  মর্গে পাঠানো হবে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Theme Created By Uttoron Host