বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১১:০৮ পূর্বাহ্ন
শিরোনাম
মার্কিন হামলার জবাবে ইরানের ব্যাপক পাল্টা আঘাত রাজধানীর ৫০টি স্পটে অটোমেটিক ট্রাফিক লাইন ব্যবস্থা চালুর নির্দেশ প্রধানমন্ত্রীর পিরোজপুরে পূবালী ব্যাংক পিএলসি এর ‘ক্যাশলেস পিরোজপুর’ কার্যক্রম ও ডিজিটাল ব্যাংকিং সেবার উদ্বোধন ভাঙা হচ্ছে বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের অসম্পূর্ণ ভাস্কর্য,পরিবারের ক্ষোভ পিতার শেষ বিদায়েও আড়ালেই মোজতবা শেখ হাসিনার বক্তব্য প্রচারে আদালতের নির্দেশনা মেনে চলার অনুরোধ পানিবন্দি সাড়ে ৪ লাখ মানুষ, খাদ্য-বিশুদ্ধ পানির সংকট ৩টি নতুন উপজেলা ও ১টি থানা অনুমোদন খামেনি হত্যার প্রতিশোধ নেবে ইরান রাজধানীতে সিআইডির হাতে ছিনতাইকারী গ্রেফতার
নোটিশ
যে সব জেলা, উপজেলায় প্রতিনিধি নেই সেখানে প্রতিনিধি নিয়োগ দেয়া হবে। বায়োডাটা সহ নিউজ পাঠান। Email: newssonarbangla@gmail.com

পদ্মা সেতুতে দুমড়ে-মুচড়ে গেল মাইক্রো, যাত্রী নিহত

Reporter Name
Update : শনিবার, ২ জুলাই, ২০২২, ৭:২৮ অপরাহ্ন

পদ্মা সেতু দেখতে গিয়ে শরিয়তপুরের জাজিরা প্রান্তে যাত্রীবাহী বাসের সঙ্গে সংঘর্ষের পর মাইক্রোবাস উল্টে গিয়ে এক যাত্রী নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরও অন্তত ১০ জন।

শনিবার (২ জুলাই) জাজিরা প্রান্তের টোল প্লাজার প্রায় এক কিলোমিটার দক্ষিণে হাইওয়ে সড়কে এ দুর্ঘটনা ঘটে।

.
নিহত ব্যক্তির নাম আব্দুল হক। তিনি কিশোরগঞ্জের ভৈরবের চেগাইয়া গ্রামের বাসিন্দা। তিনি পেশায় কৃষক।

মাইক্রোবাসের আহত এক যাত্রী জানান, তারা ভৈরব থেকে পদ্মা সেতু দেখার জন্য সাতটি মাইক্রোবাস নিয়ে ৬০/৬৫ জন লোক ঘুরতে আসেন। পদ্মা সেতু হয়ে তারা শিবচর গিয়ে দুপুরের খাবার খেয়ে নামাজ পড়ে পদ্মা সেতু দিয়ে ঢাকা হয়ে ভৈরবের উদ্দেশ্য যাওয়ার জন্য রওনা দেন। গাড়িটি বহরের সবার পেছনে ছিল। যাত্রীবাহী বাস অন্তরা পরিবহন কুয়াকাটা থেকে ছেড়ে পদ্মা সেতু দিয়ে ঢাকার উদ্দেশ্যে যাচ্ছিল।

হঠাৎ মাইক্রোবাসের গতি কমে গেলে পেছনে থাকা অন্তরা পরিবহনের বাসটি স্বজোরে পেছন থেকে ধাক্কা দেয়। এতে মাইক্রোবাসটি সড়কে উল্টে গিয়ে দুমড়ে-মুচড়ে যায়।
এ সময় মাইক্রোবাসচালক ও ৭ যাত্রীর মধ্যে গাড়ির গ্লাস ভেঙে আব্দুল হক বাইরে ছিটকে সড়কে পড়ে ঘটনাস্থলেই তিনি মারা যান। এ সময় আহত হন চার মাইক্রোযাত্রী। এদের মধ্যে গুরুতর একজনকে ঢাকায় ও ৩ জনকে শিবচর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এদিকে ধাক্কা দেয়া বাসটির সামনের অংশ ভেঙে যায়। গ্লাস ভেঙে বাসের ছয় যাত্রী আহত হয়েছে বলে জানিয়েছেন প্রত্যক্ষদর্শীরা।

এদিকে দুর্ঘটনাকবলিত বাস ও মাক্রোবাসটি উদ্ধার করে পদ্মা সেতু দক্ষিণ থানা পুলিশ উদ্ধার করে হেফাজতে নিয়ে আসে।

এর আগে চলাচলের প্রথম দিন গত ২৬ জুন রাতে সেতুর ২৭ ও ২৮ নম্বর পিলারের মাঝখানে পদ্মা সেতুতে মোটরসাইকেল দুর্ঘটনায় দুই আরোহী নিহত হন। নিহতরা হলেন- আলমগীর (২৫) ও ফজলু (২৪)।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Theme Created By Uttoron Host