শুক্রবার, ২০ ফেব্রুয়ারী ২০২৬, ০৫:২৪ অপরাহ্ন
শিরোনাম
নোটিশ
যে সব জেলা, উপজেলায় প্রতিনিধি নেই সেখানে প্রতিনিধি নিয়োগ দেয়া হবে। বায়োডাটা সহ নিউজ পাঠান। Email: newssonarbangla@gmail.com

পুতিন-মোদির টেলিফোন সংলাপ

Reporter Name
Update : শনিবার, ২ জুলাই, ২০২২, ৬:০৯ অপরাহ্ন

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে টেলিফোনে আলাপ করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

ক্রেমলিন প্রেস সার্ভিসের বরাতে রুশ সংবাদমাধ্যম তাস জানিয়েছে, শুক্রবার টেলিফোন আলাপে ভারতের প্রধানমন্ত্রী মোদিকে প্রেসিডেন্ট পুতিন বলেন, রাশিয়ার ওপর কয়েকটি দেশের নিষেধাজ্ঞার কারণে বৈশ্বিক খাদ্য সংকট সৃষ্টি হয়েছে। পুতিন কয়েকটি দেশের পদ্ধতিগত ভুলের বিষয়ে মোদির দৃষ্টি আকর্ষণ করেন।

রুশ প্রেসিডেন্ট গুরুত্ব দিয়ে বলেন, খাদ্যপণ্য, সার ও জ্বালানি উৎপাদন ও সরবরাহে রাশিয়া এখনো নির্ভরযোগ্য দেশ।

ভারতের প্রধানমন্ত্রীর দপ্তর থেকে পাঠানো এক বিবৃতিতে বলা হয়েছে, ইউক্রেন যুদ্ধ সমাধানে প্রেসিডেন্ট পুতিনকে সংলাপে বসার আহ্বান জানিয়েছেন নরেন্দ্র মোদি।

অর্থনৈতিক চাপে পড়ে সম্প্রতি তেলের দাম কমিয়েছে রাশিয়া। আর এই সুযোগই নিচ্ছে রাশিয়ার সামরিক সরঞ্জামের অন্যতম বড় ক্রেতা ভারত। যুক্তরাষ্ট্রের অব্যাহত হুমকি সত্ত্বেও রাশিয়া থেকে ব্যাপক পরিমাণ অপরিশোধিত তেল কিনছে এশিয়ার অন্যতম বৃহৎ দেশ ভারত।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Theme Created By Uttoron Host