সোমবার, ২৭ জুলাই ২০২৬, ০৭:০৬ পূর্বাহ্ন
শিরোনাম
মার্কিন হামলার জবাবে ইরানের ব্যাপক পাল্টা আঘাত রাজধানীর ৫০টি স্পটে অটোমেটিক ট্রাফিক লাইন ব্যবস্থা চালুর নির্দেশ প্রধানমন্ত্রীর পিরোজপুরে পূবালী ব্যাংক পিএলসি এর ‘ক্যাশলেস পিরোজপুর’ কার্যক্রম ও ডিজিটাল ব্যাংকিং সেবার উদ্বোধন ভাঙা হচ্ছে বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের অসম্পূর্ণ ভাস্কর্য,পরিবারের ক্ষোভ পিতার শেষ বিদায়েও আড়ালেই মোজতবা শেখ হাসিনার বক্তব্য প্রচারে আদালতের নির্দেশনা মেনে চলার অনুরোধ পানিবন্দি সাড়ে ৪ লাখ মানুষ, খাদ্য-বিশুদ্ধ পানির সংকট ৩টি নতুন উপজেলা ও ১টি থানা অনুমোদন খামেনি হত্যার প্রতিশোধ নেবে ইরান রাজধানীতে সিআইডির হাতে ছিনতাইকারী গ্রেফতার
নোটিশ
যে সব জেলা, উপজেলায় প্রতিনিধি নেই সেখানে প্রতিনিধি নিয়োগ দেয়া হবে। বায়োডাটা সহ নিউজ পাঠান। Email: newssonarbangla@gmail.com

পদ্মা সেতুতে টিকটক করার দায়ে প্রথম কারাদণ্ড

Reporter Name
Update : সোমবার, ২৭ জুন, ২০২২, ৫:৪৪ অপরাহ্ন

পদ্মা সেতুতে অবৈধভাবে প্রাইভেটকার পার্কিং করে টিকটক ভিডিও বানানোর দায়ে ফখরুল আলম নামে এক যুবককে এক হাজার টাকা জরিমানা করা হয়েছে। এ জরিমানা অনাদায়ে তাকে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। পদ্মা সেতু চালুর দ্বিতীয় দিনে ওই যুবককে এ সাজা দেয়া হয়।

সোমবার (২৭ জুন) দুপুর পৌনে ২টায় পদ্মা সেতুর মাঝামাঝিতে সেতু কর্তৃপক্ষের নিয়ম ভাঙার দায়ে ভ্রাম্যমাণ আদালত এ জরিমানা করেন। এ সময় সাজাপ্রাপ্ত যুবক তার অপরাধ স্বীকার করে জরিমানার টাকা পরিশোধ করেন।

এর আগে রোববার জনসাধারণের জন্য খুলে দেয়া হয় স্বপ্নের পদ্মা সেতু। এরপর থেকেই উৎসাহ-উদ্দীপনা নিয়ে পদ্মা সেতু পাড়ি দিচ্ছেন সাধারণ যাত্রীরা। তারই ধারাবাহিকতায়  সোমবার ৭/৮ জনের একটি গ্রুপ গাড়ি নিয়ে পদ্মা সেতুতে ঘুরতে আসে। এ সময় সেতুর মাঝামাঝি স্থানে গাড়ি থামিয়ে টিকটক ভিডিও করা শুরু করে। পদ্মা সেতুতে অবৈধ পার্কিং ও টিকটক ভিডিও করার দায়ে তাদের কয়েকজনকে জরিমানা করা হয়। এর মধ্যে ফখরুলকে জরিমানা অনাদায়ে কারাদণ্ডের আদেশও দেয়া হয়।

এ বিষয়ে মুন্সীগঞ্জ জেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট আশরাফুল কবীর জানিয়েছেন, সেতুর সার্বিক নিরাপত্তায় ভ্রাম্যমাণ আদালতের এ অভিযান চলমান থাকবে। এ সময় আরও পাঁচটি গাড়িকে সতর্ক করা হয়েছে।
 
এর আগে রোববার (২৬ জুন) এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, সোমবার সকাল থেকে পদ্মা সেতুতে অনির্দিষ্টকালের জন্য মোটরসাইকেল চলাচল নিষেধ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Theme Created By Uttoron Host