বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারী ২০২৬, ০৪:১৩ পূর্বাহ্ন
শিরোনাম
আরাফ বাংলাদেশ গণ মানুষের জন্য ভবিষ্যতেও কাজ করে যাবে : সুজন হোসেন রিফাত পিরোজপুরে ‎নিখোঁজের ৩ দিন পরে শিশুর বস্তাভর্তি লাশ উদ্ধার : চাচা সহ গ্রেপ্তার ৪ ৫০তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষা স্থগিত চেয়ে হাইকোর্টে রিট চীনে ‘সামরিক অভ্যুত্থানে’র গুঞ্জন, যা জানা যাচ্ছে ভারতের রাজ্যসভা খালেদা জিয়ার প্রতি শ্রদ্ধা জানাবে রাজৈরের টেকেরহাটে ও আন্দনমোড়ে বিপুল পরিমাণ মাদক উদ্ধার। নারীসহ তিনজন গ্রেপ্তার পত্নীতলায় জনগণের মুখোমুখি এমপি প্রার্থীরা অবসরে দেশের ২৫তম প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ কারাবন্দিদের প্যারোলে মুক্তির নতুন নীতিমালা জারি একটি গোষ্ঠী নির্বাচন বাঁধাগ্রস্ত করতে গভীর ষড়যন্ত্র করছে : তারেক রহমান
নোটিশ
যে সব জেলা, উপজেলায় প্রতিনিধি নেই সেখানে প্রতিনিধি নিয়োগ দেয়া হবে। বায়োডাটা সহ নিউজ পাঠান। Email: newssonarbangla@gmail.com

ঈদের পর এসএসসি পরীক্ষা : শিক্ষা সচিব

Reporter Name
Update : বুধবার, ২২ জুন, ২০২২, ৮:৫৩ অপরাহ্ন

বন্যার কারণে স্থগিত হওয়া এসএসসি ও সমমান পরীক্ষা আসন্ন ঈদুল আযহার পর শুরু হবে বলে জানিয়েছেন শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সচিব মো. আবু বকর ছিদ্দীক। বুধবার সচিবালয়ের নিজ দপ্তরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে শিক্ষা সচিব বলেন, সারাদেশে বন্যা পরিস্থিতির অবনতি হওয়ায় এসএসসি ও সমমানের পরীক্ষা স্থগিত করা হয়েছে। দেশের বর্তমান পরিস্থিতি বিবেচনায় ঈদের আগে পরীক্ষা আয়োজন করা সম্ভব হবে না। তাই ঈদের পর পরীক্ষা নিতে হবে।

এদিকে এসএসসি পরীক্ষা পিছিয়ে যাওয়ায় আগস্টে শুরু হতে যাওয়া এইচএসসি ও সমমান পরীক্ষাও পেছানো হবে বলে ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের কর্মকর্তারা জানিয়েছেন।

গত ১৯শে জুন থেকে চলতি বছরের এসএসসি ও সমমান পরীক্ষা শুরু হওয়ার কথা ছিল। প্রকাশিত সূচি অনুযায়ী আগামী ৬ই জুলাই এই পরীক্ষা শেষ হওয়ার কথা ছিল। তবে সিলেট-সুনামগঞ্জসহ দেশের বিভিন্ন স্থানে বন্যা পরিস্থিতির অবনতি হওয়ায় পরীক্ষা স্থগিত করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Theme Created By Uttoron Host