বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারী ২০২৬, ০৪:২৯ অপরাহ্ন
শিরোনাম
আরাফ বাংলাদেশ গণ মানুষের জন্য ভবিষ্যতেও কাজ করে যাবে : সুজন হোসেন রিফাত পিরোজপুরে ‎নিখোঁজের ৩ দিন পরে শিশুর বস্তাভর্তি লাশ উদ্ধার : চাচা সহ গ্রেপ্তার ৪ ৫০তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষা স্থগিত চেয়ে হাইকোর্টে রিট চীনে ‘সামরিক অভ্যুত্থানে’র গুঞ্জন, যা জানা যাচ্ছে ভারতের রাজ্যসভা খালেদা জিয়ার প্রতি শ্রদ্ধা জানাবে রাজৈরের টেকেরহাটে ও আন্দনমোড়ে বিপুল পরিমাণ মাদক উদ্ধার। নারীসহ তিনজন গ্রেপ্তার পত্নীতলায় জনগণের মুখোমুখি এমপি প্রার্থীরা অবসরে দেশের ২৫তম প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ কারাবন্দিদের প্যারোলে মুক্তির নতুন নীতিমালা জারি একটি গোষ্ঠী নির্বাচন বাঁধাগ্রস্ত করতে গভীর ষড়যন্ত্র করছে : তারেক রহমান
নোটিশ
যে সব জেলা, উপজেলায় প্রতিনিধি নেই সেখানে প্রতিনিধি নিয়োগ দেয়া হবে। বায়োডাটা সহ নিউজ পাঠান। Email: newssonarbangla@gmail.com

রাশিয়ার তেল শোধনাগারে ড্রোন হামলা

Reporter Name
Update : বুধবার, ২২ জুন, ২০২২, ৮:৪৭ অপরাহ্ন

রাশিয়ার রোস্তভ অঞ্চলে একটি তেল শোধনাগারে ড্রোন হামলা চালানো হয়েছে। বুধবার (২২ জুন) ইউক্রেন সীমান্তে অবস্থিত ওই শোধনাগারে হামলার পর এতে আগুন ধরে যায়। এর ফলে অল্প কিছুক্ষণের জন্য এর কার্যক্রম বন্ধ করে দেওয়া হয়। শোধনাগার ব্যবস্থাপনা সংশ্লিষ্টদের বরাতে এ খবর দিয়েছে আল জাজিরা।

রাশিয়ার গণমাধ্যম আরটি জানিয়েছে, ইউক্রেনের একটি ড্রোন রোস্তভ অঞ্চলে ওই শোধনাগারে আঘাত করে। ড্রোন হামলার পর তেল শোধনাগারটিতে আগুন ধরে গেলে অগ্নিনির্বাপক দল দ্রুতই আগুন নিভিয়ে ফেলে। এ ঘটনায় কেউ হতাহত হয়নি।

রোস্তভ অঞ্চলের গভর্নর ভ্যাসিলি গোলুবেভ সামাজিক যোগাযোগের মাধ্যম টেলিগ্রামে লিখেছেন, ড্রোন হামলার কারণে শোধনাগারে আগুন ধরে যায়। শোধনাগারের কাছ থেকে দুটি ড্রোনের ধ্বংসাবশেষ উদ্ধার করা হয়েছে। হামলার ঘটনা তদন্ত করার জন্য শোধনাগারের কাজকর্ম আপাতত বন্ধ রাখা হয়েছে।

সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া ফুটেজ থেকে দেখা যায়, একটি ড্রোন তেল শোধনাগারের দিকে ধেয়ে আসছে এবং পূর্ণ গতিতে শোধনাগারে আঘাত করে। এরপরই সেখানে প্রচণ্ড বিস্ফোরণের শব্দ শোনা যায় এবং আগুন ধরে যায়। লুহানস্ক প্রজাতন্ত্রের সীমান্ত থেকে ১০ কিলোমিটার দূরে এই ঘটনা ঘটেছে।

তেল শোধনাগারটি এক বিবৃতিতে বলেছে, তারা সন্ত্রাসী হামলার শিকার হয়েছে। শোধনাগারের প্রযুক্তিগত স্থাপনায় দুটি ড্রোন ওই হামলা চালায় বলে বিবৃতিতে জানানো হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Theme Created By Uttoron Host