শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৩২ অপরাহ্ন
শিরোনাম
দুই মাসে ভারতে বাংলাদেশের রপ্তানি বেড়েছে ৭.৬৭ শতাংশ মাহবুব উদ্দিন খোকনের সঙ্গে বিতণ্ডা, এজলাস ছাড়লেন প্রধান বিচারপতি ডেঙ্গুতে একদিনে সর্বোচ্চ ৯ মৃত্যু শৈলকুপায় অবৈধ ভাবে পাচারের সময় ১হাজার কেজি সার জব্দ করে কৃষকদের মাঝে বিতরণ হরিণাকুণ্ডুতে পতিত পুকুর থেকে যুবকের অর্ধগলিত মরদেহ উদ্ধার সাভারে পুলিশ হত্যার ঘটনায় ১ জন গ্রেপ্তার সংসদ বাদ দিয়ে লংমার্চের নামে বিরোধীদল গণতন্ত্র বিনষ্টের চেষ্টা করছে: রিজভী মহেশপুরে ছেলেকে বাঁচাতে গিয়ে প্রতিপক্ষের লাঠির আঘাতে বাবা নিহত হরিণাকুণ্ডুতে আগাম শিম চাষে লাভবান হচ্ছেন চাষিরা বিদায়ী বক্তব্যে বারবার কাঁদলেন মির্জা ফখরুল
নোটিশ
যে সব জেলা, উপজেলায় প্রতিনিধি নেই সেখানে প্রতিনিধি নিয়োগ দেয়া হবে। বায়োডাটা সহ নিউজ পাঠান। Email: newssonarbangla@gmail.com

মায়ের পা ধুয়ে আশীর্বাদ নিলেন নরেন্দ্র মোদী

Reporter Name
Update : রবিবার, ১৯ জুন, ২০২২, ১০:১৬ পূর্বাহ্ন

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি গত মার্চেই গুজরাট গিয়ে মা হীরাবেন মোদির সঙ্গে দেখা করেছিলেন। আজ শনিবার ফের তিনি পৌঁছেছেন গুজরাটে। কারণ আজ তার মায়ের ৯৯তম জন্মদিন।

ভারতীয় সংবাদ সংস্থা এএনআই মোদি ও তার মায়ের একটি ভিডিও প্রকাশ করেছে। তাতে দেখা গেছে, ভারতের প্রধানমন্ত্রী মোদি মেঝেতে বসে আছেন। চেয়ারে বসে আছেন তার মা। মোদি ধীর ধীরে মায়ের পা ধুয়ে দিচ্ছেন। পরে মোদি মায়ের সেই পা ধোয়া পানি স্পর্শ করছেন নিজের চোখে।

জন্মদিনে মাকে একটি ফুলের মালা ও উত্তরীয় পরিয়ে দেন মোদি। এসময় মোদির মাথা ছুঁয়ে দোয়া করেন তার মা। ভিডিওতে মা-ছেলেকে একসঙ্গে পূজাও করতে দেখা গেছে।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Theme Created By Uttoron Host