শুক্রবার, ১৩ ফেব্রুয়ারী ২০২৬, ০৯:৪০ পূর্বাহ্ন
শিরোনাম
আরাফ বাংলাদেশ গণ মানুষের জন্য ভবিষ্যতেও কাজ করে যাবে : সুজন হোসেন রিফাত পিরোজপুরে ‎নিখোঁজের ৩ দিন পরে শিশুর বস্তাভর্তি লাশ উদ্ধার : চাচা সহ গ্রেপ্তার ৪ ৫০তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষা স্থগিত চেয়ে হাইকোর্টে রিট চীনে ‘সামরিক অভ্যুত্থানে’র গুঞ্জন, যা জানা যাচ্ছে ভারতের রাজ্যসভা খালেদা জিয়ার প্রতি শ্রদ্ধা জানাবে রাজৈরের টেকেরহাটে ও আন্দনমোড়ে বিপুল পরিমাণ মাদক উদ্ধার। নারীসহ তিনজন গ্রেপ্তার পত্নীতলায় জনগণের মুখোমুখি এমপি প্রার্থীরা অবসরে দেশের ২৫তম প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ কারাবন্দিদের প্যারোলে মুক্তির নতুন নীতিমালা জারি একটি গোষ্ঠী নির্বাচন বাঁধাগ্রস্ত করতে গভীর ষড়যন্ত্র করছে : তারেক রহমান
নোটিশ
যে সব জেলা, উপজেলায় প্রতিনিধি নেই সেখানে প্রতিনিধি নিয়োগ দেয়া হবে। বায়োডাটা সহ নিউজ পাঠান। Email: newssonarbangla@gmail.com

প্রাথমিক শিক্ষকদের জন্য সুখবর

Reporter Name
Update : বুধবার, ১৫ জুন, ২০২২, ৩:৩৯ অপরাহ্ন

সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষক বদলির নিষেধাজ্ঞা তুলে নিয়েছে প্রাথমিক শিক্ষা অধিদফতর। সোমবার (১৩ জুন) প্রাথমিক শিক্ষা অধিদফতর থেকে এ নিষেধাজ্ঞা তুলে নেয়া হয়।

করোনার কারণে প্রাথমিক বিদ্যালয় বন্ধ থাকায় ২০২০ সালের ২৫ অক্টোবর এক আদেশে শিক্ষক বদলি বন্ধ করে দিয়েছিল অধিদফতর।

সোমবার এ সংক্রান্ত আদেশে বলা হয়, ২০২০ সালের ২৫ অক্টোবরের আদেশ বাতিল করা হলো।

প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা মাহবুবুর রহমান তুহিন সংবাদমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করে বলেন, আদেশ বাতিল করায় বদলি কার্যক্রম চালু হবে। এখন বদলি কার্যক্রম অনলাইন ও ম্যানুয়ালি সম্পন্ন হবে। এবারই প্রথম অনলাইনে বদলি কার্যক্রম চালু করা হচ্ছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Theme Created By Uttoron Host