মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ০৫:৪৯ অপরাহ্ন
শিরোনাম
নতুন কুঁড়ি স্পোর্টসে জাতীয় পর্যায়ে শৈলকুপার তিন কিশোরীর সাফল্য অপরাধ প্রতিরোধে সচেতনতা গড়ে তুলতে পিরোজপুরে র‍্যাব-৮-এর টাউন হল সভা ডেঙ্গুতে ৫০ জনের প্রাণহানি লতিফ সিদ্দিকী গ্রেপ্তার আমরা বাংলাদেশের প্রধানমন্ত্রীর সফরের জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছি: দীনেশ ত্রিবেদী মার্কিন হামলার জবাবে ইরানের ব্যাপক পাল্টা আঘাত রাজধানীর ৫০টি স্পটে অটোমেটিক ট্রাফিক লাইন ব্যবস্থা চালুর নির্দেশ প্রধানমন্ত্রীর পিরোজপুরে পূবালী ব্যাংক পিএলসি এর ‘ক্যাশলেস পিরোজপুর’ কার্যক্রম ও ডিজিটাল ব্যাংকিং সেবার উদ্বোধন ভাঙা হচ্ছে বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের অসম্পূর্ণ ভাস্কর্য,পরিবারের ক্ষোভ পিতার শেষ বিদায়েও আড়ালেই মোজতবা
নোটিশ
যে সব জেলা, উপজেলায় প্রতিনিধি নেই সেখানে প্রতিনিধি নিয়োগ দেয়া হবে। বায়োডাটা সহ নিউজ পাঠান। Email: newssonarbangla@gmail.com

শৈলকুপায় ট্রাকের পেছনে পিকআপের ধাক্কা, নিহত ২

রয়েল আহমেদ, শৈলকুপা (ঝিনাইদহ) প্রতিনিধি
Update : বৃহস্পতিবার, ৯ জুন, ২০২২, ৮:১২ অপরাহ্ন

রয়েল আহমেদ,শৈলকুপা (ঝিনাইদহ) প্রতিনিধি: শৈলকুপায় বালিভর্তি ট্রাককে আমবোঝাই পিকআপ ভ্যানের ধাক্কায় দুজন নিহত হয়েছেন। বৃহস্পতিবার (৯ জুন) ভোর ৫টার দিকে ঝিনাইদহ-কুষ্টিয়া মহাসড়কের শৈলকুপা উপজেলার চাঁদপুর নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন পিকআপ ভ্যানচালক পাবনার ভাঙ্গুরার রফিকুল গাজির ছেলে মো. বেলাল হোসেন (৪৫) ও হেলপার সিরাজগঞ্জ জেলার তাড়াশের উজ্জল (৩০)।
শৈলকুপা ফায়ার সার্ভিসের ওয়ারহাউস পরিদর্শক সঞ্জয় কুমার দেবনাথ জানান, পিকআপ ভ্যানটি রাজশাহীর বাঘা থেকে আম নিয়ে বরিশাল যাচ্ছিল। পথে ঝিনাইদহ-কুষ্টিয়া মহাসড়কের শৈলকুপা উপজেলার চাঁদপুরে পৌঁছালে বালিভর্তি একটি ট্রাকের সঙ্গে সংঘর্ষ হয়। এতে পিকআপ ভ্যানের চালক ও হেলপার গুরুতর আহত হন। খবর পেয়ে শৈলকুপা ফায়ার সার্ভিসের কর্মীরা তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লে­ক্সে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক দুজনকেই মৃত ঘোষণা করেন।
শৈলকুপা উপজেলা স্বাস্থ্য কমপ্লে­ক্সের জরুরি বিভাগের চিকিৎসক হামিদুর রহমান বেলাল বলেন, ওই দুই যুবক হাসপাতালে আসার আগেই মারা গেছেন। ফায়ার সার্ভিস কর্মীরা তাদের মৃত অবস্থায় হাসপাতালে এনেছে।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Theme Created By Uttoron Host