মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ০২:১১ পূর্বাহ্ন
শিরোনাম
মার্কিন হামলার জবাবে ইরানের ব্যাপক পাল্টা আঘাত রাজধানীর ৫০টি স্পটে অটোমেটিক ট্রাফিক লাইন ব্যবস্থা চালুর নির্দেশ প্রধানমন্ত্রীর পিরোজপুরে পূবালী ব্যাংক পিএলসি এর ‘ক্যাশলেস পিরোজপুর’ কার্যক্রম ও ডিজিটাল ব্যাংকিং সেবার উদ্বোধন ভাঙা হচ্ছে বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের অসম্পূর্ণ ভাস্কর্য,পরিবারের ক্ষোভ পিতার শেষ বিদায়েও আড়ালেই মোজতবা শেখ হাসিনার বক্তব্য প্রচারে আদালতের নির্দেশনা মেনে চলার অনুরোধ পানিবন্দি সাড়ে ৪ লাখ মানুষ, খাদ্য-বিশুদ্ধ পানির সংকট ৩টি নতুন উপজেলা ও ১টি থানা অনুমোদন খামেনি হত্যার প্রতিশোধ নেবে ইরান রাজধানীতে সিআইডির হাতে ছিনতাইকারী গ্রেফতার
নোটিশ
যে সব জেলা, উপজেলায় প্রতিনিধি নেই সেখানে প্রতিনিধি নিয়োগ দেয়া হবে। বায়োডাটা সহ নিউজ পাঠান। Email: newssonarbangla@gmail.com

ঝিনাইদহ পৌরসভা নির্বাচনে নৌকার প্রার্থিতা ফেরত পেলেন আব্দুল খালেক

মোঃ শাহানুর আলম, স্টাফ রিপোর্টার
Update : বুধবার, ৮ জুন, ২০২২, ৪:৫৫ অপরাহ্ন

ঝিনাইদহ প্রতিনিধিঃ ঝিনাইদহ পৌরসভা নির্বাচনে আওয়ামী লীগের মনোনীত মেয়র প্রার্থী বীর মুক্তিযোদ্ধা আব্দুল খালেকের প্রার্থীতা বাতিলের প্রজ্ঞাপন এক মাসের জন্য স্থগিত করেছেন হাইকোর্ট।এর ফলে তিনি প্রার্থিতা ফিরে পেলেন এবং নির্বাচনে অংশ নিতে তার আর বাঁধা নেই বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।
এ বিষয়ে শুনানি নিয়ে বুধবার (৮ জুন) হাইকোর্টের বিচারপতি জাফর আহমেদ ও বিচারপতি কাজী জিনাত হকের সমন্বয়ে গঠিত বেঞ্চ এ আদেশ দেন।
এর আগে মঙ্গলবার (৭ জুন) হাইকোর্টের একই বেঞ্চে ঝিনাইদহ পৌরসভা নির্বাচনে আওয়ামী লীগের মেয়র প্রার্থী আব্দুল খালেকের প্রার্থিতা বাতিল কেন অবৈধ ও বেআইনি ঘোষণা করা হবে না সেটি জানতে চেয়ে রুল জারি করেন। নির্বাচন কমিশনসহ সংশ্লিষ্টদের এই রুলের জবাব দিতে বলা হয়।
আর এ বিষয়ে পরবর্তী শুনানি ও আদেশের জন্য বুধবার দিন ঠিক করেন আদালত। তারই পরিপ্রেক্ষিতে এ আদেশ দেন আদালত।
আদালতে এদিন রিট আবেদনের পক্ষে শুনানি করেন সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতিরি সভাপতি ও সিনিয়র আইনজীবী অ্যাডভোকেট মোঃ মোমতাজ উদ্দিন ফকির, অ্যাডভোকেট শাহ মঞ্জুরুল হক ও এমএস সাঈদ আহমেদ রাজা। তাদের সঙ্গে ছিলেন ব্যারিস্টার হারুনর রশিদ খান।
ইসির পক্ষে শুনানিতে ছিলেন অ্যাডভোকেট তৌহিদুল ইসলাম। অন্যদিকে আরেক স্বতন্ত্র প্রার্থী কাইয়ুম শাহরিয়ার জাহেদী হিজলের পক্ষে শুনানি করেন সিনিয়র আইনজীবী অ্যাডভোকেট ফিদা এম কামাল, সাবেক অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল মোঃ মুরাদ রেজা ও অ্যাডভোকেট এবিএম ইলিয়াস কচি।
এসময় নির্বাচন কমিশনের ও সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী ব্যারিস্টার ড. মোহাম্মদ ইয়াসিন খান উপস্থিত ছিলেন।
এর আগে গত ২ জুন ঝিনাইদহ পৌরসভা নির্বাচনে একাধিকবার নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে আওয়ামী লীগ মনোনীত মেয়র প্রার্থী আব্দুল খালেকের প্রার্থিতা বাতিল করেন নির্বাচন কমিশন।
নির্বাচন কমিশনের আদেশক্রমে নির্বাচন কমিশন সচিবালয়ের উপসচিব (নির্বাচন প্রশাসন) মোঃ মিজানুর রহমান গত ২ জুন তার প্রার্থিতা বাতিল করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Theme Created By Uttoron Host