মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ০২:১২ পূর্বাহ্ন
শিরোনাম
মার্কিন হামলার জবাবে ইরানের ব্যাপক পাল্টা আঘাত রাজধানীর ৫০টি স্পটে অটোমেটিক ট্রাফিক লাইন ব্যবস্থা চালুর নির্দেশ প্রধানমন্ত্রীর পিরোজপুরে পূবালী ব্যাংক পিএলসি এর ‘ক্যাশলেস পিরোজপুর’ কার্যক্রম ও ডিজিটাল ব্যাংকিং সেবার উদ্বোধন ভাঙা হচ্ছে বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের অসম্পূর্ণ ভাস্কর্য,পরিবারের ক্ষোভ পিতার শেষ বিদায়েও আড়ালেই মোজতবা শেখ হাসিনার বক্তব্য প্রচারে আদালতের নির্দেশনা মেনে চলার অনুরোধ পানিবন্দি সাড়ে ৪ লাখ মানুষ, খাদ্য-বিশুদ্ধ পানির সংকট ৩টি নতুন উপজেলা ও ১টি থানা অনুমোদন খামেনি হত্যার প্রতিশোধ নেবে ইরান রাজধানীতে সিআইডির হাতে ছিনতাইকারী গ্রেফতার
নোটিশ
যে সব জেলা, উপজেলায় প্রতিনিধি নেই সেখানে প্রতিনিধি নিয়োগ দেয়া হবে। বায়োডাটা সহ নিউজ পাঠান। Email: newssonarbangla@gmail.com

দক্ষিণ এশিয়ায় বাংলাদেশই প্রথম ই-গেট চালু করল

Reporter Name
Update : মঙ্গলবার, ৭ জুন, ২০২২, ৫:৫৩ অপরাহ্ন

বিমানবন্দরে ১৮ সেকেন্ডেই ইমিগ্রেশন পার। রাজধানীর হযরত শাহজালাল (রাহ.) আন্তর্জাতিক বিমানবন্দরে চালু হয়েছে ই-গেট। ফলে ই-পাসপোর্টধারীরা স্বয়ংক্রিয়ভাবে ও দ্রুত সময়ে অর্থাৎ ১৮ সেকেন্ডে ইমিগ্রেশন প্রক্রিয়া শেষ করতে পারবেন।

মঙ্গলবার (৭ জুন) থেকে ই-গেটগুলো চালু হয়েছে বলে সংবাদমাধ্যমকে জানিয়েছেন ই-পাসপোর্ট প্রকল্পের অতিরিক্ত পরিচালক কর্নেল মো. খালিদ সাইফুল্লাহ।

তিনি বলেন, মঙ্গলবার থেকেই বিমানবন্দরে ই-গেট চালু হয়েছে।

শাহজালাল বিমানবন্দরের নির্বাহী পরিচালক গ্রুপ ক্যাপ্টেন কামরুল ইসলাম বলেন, ‘ই-পাসপোর্টধারী যাত্রীরা আজ ১৮ সেকেন্ডে ই-গেটের মাধ্যমে ইমিগ্রেশন শেষ করেছেন।’

তিনি জানান, শাহজালাল বিমানবন্দরের ডিপারচার অ্যারিয়াতে ১২টি ও অ্যারাইভাল অ্যারিয়াতে ৩টি ই-গেট চালু করা হয়েছে।

ইমিগ্রেশন ও পাসপোর্ট বিভাগ (ডিআইপি) সূত্র জানিয়েছে, ই-পাসপোর্ট ও অটোমেটেড বর্ডার কন্ট্রোল (এবিসি) ব্যবস্থাপনা প্রকল্পের আওতায় বিমানবন্দর ও স্থলবন্দরে মোট ৫০টি ইলেকট্রনিক গেট স্থাপনের পরিকল্পনা রয়েছে সরকারের।

দক্ষিণ এশিয়ায় বাংলাদেশই প্রথম দেশ যে ই-পাসপোর্টের জন্য ই-গেট চালু করল।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Theme Created By Uttoron Host