সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৩৯ অপরাহ্ন
শিরোনাম
হাম উপসর্গে আরও ৮ শিশুর মৃত্যু শিল্পকারখানায় আগামীকাল থেকে গ্যাস ও বিদ্যুৎ পরিস্থিতির উন্নতি হবে-প্রধানমন্ত্রী সরকারকে সহযোগিতা না করে লংমার্চের নামে লংড্রাইভ করছে জামায়াত- রাশেদ খাঁন লালমনিরহাট জেলা আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত দুই মাসে ভারতে বাংলাদেশের রপ্তানি বেড়েছে ৭.৬৭ শতাংশ মাহবুব উদ্দিন খোকনের সঙ্গে বিতণ্ডা, এজলাস ছাড়লেন প্রধান বিচারপতি ডেঙ্গুতে একদিনে সর্বোচ্চ ৯ মৃত্যু শৈলকুপায় অবৈধ ভাবে পাচারের সময় ১হাজার কেজি সার জব্দ করে কৃষকদের মাঝে বিতরণ হরিণাকুণ্ডুতে পতিত পুকুর থেকে যুবকের অর্ধগলিত মরদেহ উদ্ধার সাভারে পুলিশ হত্যার ঘটনায় ১ জন গ্রেপ্তার
নোটিশ
যে সব জেলা, উপজেলায় প্রতিনিধি নেই সেখানে প্রতিনিধি নিয়োগ দেয়া হবে। বায়োডাটা সহ নিউজ পাঠান। Email: newssonarbangla@gmail.com

বৃটেনে সামরিক বাহিনীর ঐতিহ্যবাহী প্যারেড এ বাংলাদেশের পতাকা

Reporter Name
Update : শনিবার, ৪ জুন, ২০২২, ৪:১৭ অপরাহ্ন

বৃটেনের রানি দ্বিতীয় এলিজাবেথের সিংহাসনে আরোহণের ৭০ বছর পূর্তিতে দেশটিতে ৪ দিনব্যাপী নানা উৎসবের আয়োজন করা হয়েছে। এসব উৎসব দেখতে বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে পর্যটকরা ভিড় জমিয়েছেন লন্ডনে। বিবিসির খবরে বলা হয়, বৃহস্পতিবার (২রা জুন) ৪ দিনব্যাপী ওই অনুষ্ঠানমালা শুরু হয় ‘ট্রুপিং দ্য কালার’ এর মাধ্যমে।

উল্লেখ্য, ট্রুপিং দ্য কালার হচ্ছে সামরিক বাহিনীর ঐতিহ্যবাহী প্যারেডের নাম। এতে বারশো সৈন্য, দুইশো ঘোড়া এবং সেনাবাহিনীর কয়েকশো বাদ্য-যন্ত্রশিল্পী অংশ নেন।

এদিকে, বৃটেনের রানির প্লাটিনাম জুবলি’র স্মরণে ‘ট্রুপিং দ্য কালার’ এ বাংলাদেশের পতাকাও দেখা গেছে। বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকাস্থ বৃটিশ হাইকমিশনার রবার্ট চ্যাটারটন ডিকসন।

শনিবার সামাজিক যোগাযোগমাধ্যমে বৃটিশ হাইকমিশনার ওই প্যারেডের একটি ছবি প্রকাশ করেছেন যেখানে অন্য অনেক দেশের পতাকার সাথে বাংলাদেশের পতাকাও দেখা যায়। বাংলাদেশের পতাকা সেখানে বিশেষভাবে প্রদর্শিত হচ্ছে দেখে তার ভালো লাগছে বলেও জানান হাইকমিশনার ডিকসন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Theme Created By Uttoron Host