সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ০৫:১৬ অপরাহ্ন
শিরোনাম
লালমনিরহাট জেলা সহ ৬ জেলায় সার ডিলারের নিয়োগের অনিয়মের অভিযোগ ঝিনাইদহের ব্যবসায়ী সুলতান হত্যা মামলার প্রধান আসামী চঞ্চল আশুলিয়া থেকে ১৩ বছর পর গ্রেপ্তার তাহসিফ সৌরির মরদেহ উদ্ধার: নানা প্রশ্ন সরকার বিশেষ চাহিদাসম্পন্ন ব্যক্তিদের পাশে রয়েছে: প্রধানমন্ত্রী শৈলকুপায় ছোট ভাইয়ের লাঠির আঘাতে বড় ভাই নিহত মাদক সমাজ ও রাষ্ট্রের ভবিষ্যৎ অন্ধকার করে দিচ্ছে: জাহান্দার আলী মিয়া এমপি আদালতে বিচারকের সামনে আইনজীবীদের দুই পক্ষের হাতাহাতি কুড়িগ্রামের উলিপুরে এনসিপি নেতার বিরুদ্ধে বিরোধপূর্ণ জায়গা ক্রয়ের অভিযোগ ডেঙ্গুতে প্রাণ গেল আরও ৯ জনের আদিতমারীতে ফ্যামিলি কার্ড কার্যক্রমের তথ্য সংগ্রহ বিষয়ে অবহিতকরণ প্রেস কনফারেন্স অনুষ্ঠিত
নোটিশ
যে সব জেলা, উপজেলায় প্রতিনিধি নেই সেখানে প্রতিনিধি নিয়োগ দেয়া হবে। বায়োডাটা সহ নিউজ পাঠান। Email: newssonarbangla@gmail.com

আসছে নতুন সুপারসনিক যাত্রীবাহী বিমান

Reporter Name
Update : মঙ্গলবার, ২৪ মে, ২০২২, ৭:৫২ অপরাহ্ন

প্লেন নির্মাতা বোম্বারডিয়ার নতুন উচ্চ গতি সম্পন্ন একটি ব্যবসায়িক জেট চালু করার সিদ্ধান্ত নিয়েছে। এর মাধ্যমে প্রায় দুই দশক পরে সুপারসনিক যাত্রীবাহী ফ্লাইট পুনরায় চালু হবে বলে আশা করা হচ্ছে।

সিএনএনের খবর অনুযায়ী, কানাডিয়ান এ কোম্পানিটি বলছে, গ্লোবাল ৮০০০ নামের এ বিমানটি হবে ব্যবসায়িক উদ্দেশ্যে নির্মিত বিশ্বের দ্রুততম এবং দীর্ঘতম পরিসরের বিশেষ একটি বিমান।

বোম্বারডিয়ার এক বিবৃতি অনুসারে, এ বিমানটি ১৯ জন যাত্রীর ধারণক্ষমতা সম্পন্ন। ৮০০০ নটিক্যাল মাইল (১৪,৮০০ কিলোমিটার) পরিসীমা এবং ম্যাক ০.৯৪ এর সর্বোচ্চ গতিসম্পন্ন এ বিমানটি ২০২৫ সালে সবার জন্য উন্মুক্ত করা হবে।

গত মে মাসে একটি প্রদর্শনী ফ্লাইটের সময় গ্লোবাল ৭৫০০ নামের এক বিমান পরীক্ষা করার সময় সাউন্ড বাধা ভেঙে যাওয়ার পর ম্যাক ১.০১৫ এর চেয়ে বেশি গতি অর্জন করে।

গ্লোবাল ৮০০০ নামের এ নতুন বিমানটির ফ্লাইট টেস্টিং ইতোমধ্যেই গ্লোবাল ৭৫০০ ফ্লাইট-টেস্ট গাড়িতে শুরু হয়েছে। বোম্বারডিয়ার জানায়, আসন্ন বিমানটির কেবিন উচ্চতা ২৯০০ ফুটের সমান হবে।

গত বছর ইউনাইটেড এয়ারলাইন্স আগামী ২০২৯ সালের মধ্যে উচ্চগতির ১৫টি সুপারসনিক উড়োজাহাজ কেনার পরিকল্পনা কথা জানিয়েছিল। এ ঘোষণা অনুযায়ী, নতুন বিমানটি নিয়ে বেশ আশাবাদী প্রতিষ্ঠানটি।

ইতোমধ্যে, কলোরাডো-ভিত্তিক বুম সুপারসনিক এক্স বি ১ -তে গ্রাউন্ড টেস্টিং সম্পন্ন করছে। এটির ওভারচার জেটের জন্য প্রোটোটাইপ বিমান, যা ৬৫ থেকে ৮৮ যাত্রীর বসার জন্য ডিজাইন করা হয়েছে।

বিমানটির লক্ষ্য ৫০০ টিরও বেশি ট্রান্সসানিক রুটে ওড়া। এর মাধ্যমে যাত্রীরা মাক-২.২ গতির বিমানের সুবিধা পাবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Theme Created By Uttoron Host