শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ১১:২৮ পূর্বাহ্ন
শিরোনাম
একসঙ্গে ১২ বোমারু বিমান সরিয়ে নিল যুক্তরাষ্ট্র নিউগিনি প্রপার্টিজে হামলা: অবসরপ্রাপ্ত মেজর জেনারেল মহিউদ্দিনের জামিন তরুণ বিজ্ঞানীদের টানা ১৫ বছর অর্থ সহায়তা দিচ্ছে চীন ব্যবসা-বাণিজ্যে এগিয়ে আসতে তরুণদের প্রতি আহ্বান প্রেসিডেন্টের হরিণাকুণ্ডুর ৮০ বিঘা জল-সাম্রাজ্যের সফল কারিগর রফিকুল মাদারীপুরের টেকেরহাটে প্রাইভেট হসপিটালের উদ্বোধন ঝিনাইদহে আ’লীগের মিছিলের ঘটনায় শেখ হাসিনাসহ ৫২ জনের নামে মামলা, গ্রেপ্তার-৫ প্রায় ১০০ শতাংশ ভোট পেয়ে রমজান কাদিরভের বিজয় ফুডপান্ডার এমডিসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি ‘আজ কেন মন উদাসী হয়ে’ গানের সেই বিউটি হলেন জেলার শ্রেষ্ঠ শিক্ষক
নোটিশ
যে সব জেলা, উপজেলায় প্রতিনিধি নেই সেখানে প্রতিনিধি নিয়োগ দেয়া হবে। বায়োডাটা সহ নিউজ পাঠান। Email: newssonarbangla@gmail.com

পাকিস্তানে সুদের হার বেড়ে দাঁড়াল ১৩.৭৫ ভাগ

Reporter Name
Update : মঙ্গলবার, ২৪ মে, ২০২২, ৮:০৪ পূর্বাহ্ন

স্টেট ব্যাংক অব পাকিস্তান সোমবার সুদের হার ১৫০ বেসিক পয়েন্ট বৃদ্ধি করেছে। এর ফলে সুদের হার দাঁড়িয়েছে শতকরা ১৩.৭৫ ভাগ। ২০২১ সালের সেপ্টেম্বর থেকে মোট এই বেসিক পয়েন্ট বৃদ্ধি করা হয়েছে ৬৭৫। মুদ্রাস্ফীতি এবং অর্থনৈতিক প্রবৃদ্ধির মধ্যে ভারসাম্য রক্ষার জন্য এ ব্যবস্থা নিয়েছে মনিটারি পলিসি কমিটি। এই কমিটির পরবর্তী মিটিং হওয়ার কথা রয়েছে আগামী ৭ই জুলাই। এ খবর দিয়েছে অনলাইন জিও নিউজ। কেন্দ্রীয় এই ব্যাংক মনে করছে, মুদ্রাস্ফীতিকে কাঙ্খিত পর্যায়ে ধরে রাখতে এবং বাহ্যিক স্থিতিস্থাপকতাকে ধরে রাখতে কার্যকর পদক্ষেপ এটা। ভারপ্রাপ্ত গভর্নর ড. মুর্তাজা সাঈদের নেতৃত্বের অধীনে প্রথমবারের মতো সোমবার মনিটারি পলিসি কমিটির বৈঠক বসে। গুরুত্বপূর্ণ বেঞ্চমার্ক সুদের হার ভিত্তিক গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেয়ার জন্য এই মিটিং বসে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Theme Created By Uttoron Host