মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ০৪:২৩ অপরাহ্ন
শিরোনাম
মার্কিন হামলার জবাবে ইরানের ব্যাপক পাল্টা আঘাত রাজধানীর ৫০টি স্পটে অটোমেটিক ট্রাফিক লাইন ব্যবস্থা চালুর নির্দেশ প্রধানমন্ত্রীর পিরোজপুরে পূবালী ব্যাংক পিএলসি এর ‘ক্যাশলেস পিরোজপুর’ কার্যক্রম ও ডিজিটাল ব্যাংকিং সেবার উদ্বোধন ভাঙা হচ্ছে বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের অসম্পূর্ণ ভাস্কর্য,পরিবারের ক্ষোভ পিতার শেষ বিদায়েও আড়ালেই মোজতবা শেখ হাসিনার বক্তব্য প্রচারে আদালতের নির্দেশনা মেনে চলার অনুরোধ পানিবন্দি সাড়ে ৪ লাখ মানুষ, খাদ্য-বিশুদ্ধ পানির সংকট ৩টি নতুন উপজেলা ও ১টি থানা অনুমোদন খামেনি হত্যার প্রতিশোধ নেবে ইরান রাজধানীতে সিআইডির হাতে ছিনতাইকারী গ্রেফতার
নোটিশ
যে সব জেলা, উপজেলায় প্রতিনিধি নেই সেখানে প্রতিনিধি নিয়োগ দেয়া হবে। বায়োডাটা সহ নিউজ পাঠান। Email: newssonarbangla@gmail.com

হাজী সেলিম হাসপাতালে

Reporter Name
Update : সোমবার, ২৩ মে, ২০২২, ৭:৩৭ অপরাহ্ন

দুদকের মামলায় দণ্ডপ্রাপ্ত সংসদ সদস্য হাজী সেলিমকে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ) হাসপাতালে ভর্তি করা হয়েছে। হৃদরোগ ও ডায়াবেটিসসহ শারীরিক নানা জটিলতায় তাকে হাসপাতালে ভর্তি করেছে কারা কর্তৃপক্ষ।

সোমবার দুপুরে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক ডা. মোহাম্মদ আতিকুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, সকাল ১০টার দিকে হাজী সেলিমকে ঢাকা কেন্দ্রীয় কারাগার থেকে হাসপাতালে নিয়ে আসা হয়েছে। তাকে হাসপাতালের ৪১২ নম্বর কেবিনে রাখা হয়েছে। হাজী সেলিমের শারীরিক অবস্থা সম্পর্কে তিনি বলেন, আমরা জানতে পেরেছি তিনি হৃদরোগে আক্রান্ত। এছাড়া তার নানা ধরনের শারীরিক জটিলতা রয়েছে। আজ তার বেশ কিছু পরীক্ষা-নিরীক্ষা করা হবে।

ঢাকা কেন্দ্রীয় কারাগারের সিনিয়র জেল সুপার সুভাষ কুমার বলেন, আদালত তার উন্নত চিকিৎসা নিশ্চিত করতে বলেছেন। সে অনুযায়ী তিনি অসুস্থ হওয়ায় তাকে বিএসএমএমইউ হাসপাতালে পাঠানো হয়েছে। সেখানে চিকিৎসকরা তাকে ভর্তি রাখার পরামর্শ দেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Theme Created By Uttoron Host