বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ১১:০৮ পূর্বাহ্ন
শিরোনাম
লালমনিরহাট জেলা সহ ৬ জেলায় সার ডিলারের নিয়োগের অনিয়মের অভিযোগ ঝিনাইদহের ব্যবসায়ী সুলতান হত্যা মামলার প্রধান আসামী চঞ্চল আশুলিয়া থেকে ১৩ বছর পর গ্রেপ্তার তাহসিফ সৌরির মরদেহ উদ্ধার: নানা প্রশ্ন সরকার বিশেষ চাহিদাসম্পন্ন ব্যক্তিদের পাশে রয়েছে: প্রধানমন্ত্রী শৈলকুপায় ছোট ভাইয়ের লাঠির আঘাতে বড় ভাই নিহত মাদক সমাজ ও রাষ্ট্রের ভবিষ্যৎ অন্ধকার করে দিচ্ছে: জাহান্দার আলী মিয়া এমপি আদালতে বিচারকের সামনে আইনজীবীদের দুই পক্ষের হাতাহাতি কুড়িগ্রামের উলিপুরে এনসিপি নেতার বিরুদ্ধে বিরোধপূর্ণ জায়গা ক্রয়ের অভিযোগ ডেঙ্গুতে প্রাণ গেল আরও ৯ জনের আদিতমারীতে ফ্যামিলি কার্ড কার্যক্রমের তথ্য সংগ্রহ বিষয়ে অবহিতকরণ প্রেস কনফারেন্স অনুষ্ঠিত
নোটিশ
যে সব জেলা, উপজেলায় প্রতিনিধি নেই সেখানে প্রতিনিধি নিয়োগ দেয়া হবে। বায়োডাটা সহ নিউজ পাঠান। Email: newssonarbangla@gmail.com

ঠাকুরগাঁওয়ে প্রধান শিক্ষককে দুদকে তলব

ঠাকুরগাঁও প্রতিনিধি:
Update : বৃহস্পতিবার, ১৯ মে, ২০২২, ৫:৪৯ অপরাহ্ন

ঠাকুরগাঁও প্রতিনিধি:  দুর্নীতি ও কয়েকটি অনিয়মের অভিযোগের সুষ্ঠু অনুসন্ধানের স্বার্থে ঠাকুরগাঁও সদর উপজেলার কহরপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক গোলাম মোস্তফাকে দুর্নীতি দমন কমিশনের (দুদক) সমন্বিত কার্যালয় দিনাজপুরে তলব করা হয়েছে।

গত ১০ মে দিনাজপুর দুদকের উপসহকারী পরিচালক মোহাম্মদ জিন্নাতুল ইসলামের স্বাক্ষরিত এক চিঠি থেকে বিষয়টি জানা গেছে।

চিঠিতে বলা হয়েছে, ঠাকুরগাঁও জেলায় প্রাথমিক শিক্ষা কর্মকর্তা ও শিক্ষক সিন্ডিকেটের চরম দুর্নীতিতে বিদ্যালয়ের মেরামত ও শিক্ষার্থীদের উপকরণের বরাদ্দ করা অর্থ আত্মসাৎ ও বদলি-বাণিজ্য, নিয়োগ-বাণিজ্য এবং শিক্ষক হয়রানির অভিযোগের সুষ্ঠু অনুসন্ধানের স্বার্থে ওই শিক্ষকের শ্রবণও গ্রহণ করা প্রয়োজন।

এ জন্য আগামী ২২ মে বেলা ১১টায় প্রয়োজনীয় কাগজপত্রসহ দিনাজপুর দুদকের সমন্বিত কার্যালয় পুলহাট স্টাফ কোয়ার্টারে উপস্থিত হতে বলা হয়েছে।

এ বিষয়ে উপজেলা শিক্ষা কর্মকর্তা রুনা লায়লার সঙ্গে যোগাযোগ করা হলে তিনি জানান, দুদক থেকে দেওয়া চিঠি পেয়েছি। নির্দিষ্ট তারিখে ওই শিক্ষক গোলাম মোস্তফাকে যথাসময়ে উপস্থিত হতে বলা হয়েছে।

অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক গোলাম মোস্তফার কাছে বিষয়টি জানতে চাইলে তিনি বলেন, ‘দুদক থেকে দেওয়া কোনো চিঠি পাইনি। তবে শুনেছি। শিক্ষকদের বদলি করেন টিও এবং ডিপিও বদলি তো আমরা করি না। দুদকে যাব কি না, পরে সিদ্ধান্ত নেব।’


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Theme Created By Uttoron Host