বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ০৯:০৪ পূর্বাহ্ন
শিরোনাম
নতুন কুঁড়ি স্পোর্টসে জাতীয় পর্যায়ে শৈলকুপার তিন কিশোরীর সাফল্য অপরাধ প্রতিরোধে সচেতনতা গড়ে তুলতে পিরোজপুরে র‍্যাব-৮-এর টাউন হল সভা ডেঙ্গুতে ৫০ জনের প্রাণহানি লতিফ সিদ্দিকী গ্রেপ্তার আমরা বাংলাদেশের প্রধানমন্ত্রীর সফরের জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছি: দীনেশ ত্রিবেদী মার্কিন হামলার জবাবে ইরানের ব্যাপক পাল্টা আঘাত রাজধানীর ৫০টি স্পটে অটোমেটিক ট্রাফিক লাইন ব্যবস্থা চালুর নির্দেশ প্রধানমন্ত্রীর পিরোজপুরে পূবালী ব্যাংক পিএলসি এর ‘ক্যাশলেস পিরোজপুর’ কার্যক্রম ও ডিজিটাল ব্যাংকিং সেবার উদ্বোধন ভাঙা হচ্ছে বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের অসম্পূর্ণ ভাস্কর্য,পরিবারের ক্ষোভ পিতার শেষ বিদায়েও আড়ালেই মোজতবা
নোটিশ
যে সব জেলা, উপজেলায় প্রতিনিধি নেই সেখানে প্রতিনিধি নিয়োগ দেয়া হবে। বায়োডাটা সহ নিউজ পাঠান। Email: newssonarbangla@gmail.com

কুড়িগ্রামের উলিপুরে পানিতে ডুবে শিশুর মৃত্যু

হাফিজ সেলিম, কুড়্রিগ্রাম
Update : মঙ্গলবার, ১৭ মে, ২০২২, ১:০৩ অপরাহ্ন

কুড়িগ্রাম প্রতিনিধিঃ কুড়িগ্রামের উলিপুরে পানিতে ডুবে এক শিশুর মৃত্যু হয়েছে। শিশুটি মৃত্যুর আগে দাদা-দাদির সাথে ধান শুকানোর জন্য বাড়ি থেকে বের হয়। দাদা-দাদির অজান্তে শিশুটি ডোবায় পরে যায়। ঘটনাটি ঘটেছে, সোমবার (১৬ মে) দুপুর ২টার দিকে দাঁড়ারপাড় এলাকায়।
স্থানীয় সূত্রে জানা গেছে, পৌরসভার দাঁড়ার পাড় এলাকার জুয়েল মিয়ার শিশু পুত্র আব্দুল্যাহ (৩) দুপুরে দাদা আব্দুল লতিফ ও দাদীসহ বাড়ি সংলগ্ন পাশ্ববর্তী জমিতে ধান শুকাতে যায়। দাদা-দাদি ধান শুকানোর কাজে ব্যস্ত থাকায় শিশু আব্দুল্যাহ খেলতে গিয়ে জমির পাশে থাকা একটি ডোবায় (খাল) পড়ে যায়। পরবর্তীতে এলাকার জাহিদুল ইসলাম ওই ডোবার পাশ দিয়ে যাওয়ার সময় শিশুটিকে ভেসে থাকতে দেখে ডাকচিৎকার করলে পাশে থাকা দাদা-দাদি এসে তাকে উদ্ধার করে। পরে তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক শিশুটিকে মৃত ঘোষনা করেন। উলিপুর পৌরসভার ৯নং ওয়ার্ডের কাউন্সিলর মিনহাজুল ইসলাম ঘটনার সত্যতা স্বীকার করেছেন।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার মাঈদুল ইসলাম জানান, শিশুটিকে হাসপাতালে নিয়ে আসার পূর্বেই তার মৃত্যু হয়। #


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Theme Created By Uttoron Host