বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ১০:৪৪ পূর্বাহ্ন
শিরোনাম
লালমনিরহাট জেলা সহ ৬ জেলায় সার ডিলারের নিয়োগের অনিয়মের অভিযোগ ঝিনাইদহের ব্যবসায়ী সুলতান হত্যা মামলার প্রধান আসামী চঞ্চল আশুলিয়া থেকে ১৩ বছর পর গ্রেপ্তার তাহসিফ সৌরির মরদেহ উদ্ধার: নানা প্রশ্ন সরকার বিশেষ চাহিদাসম্পন্ন ব্যক্তিদের পাশে রয়েছে: প্রধানমন্ত্রী শৈলকুপায় ছোট ভাইয়ের লাঠির আঘাতে বড় ভাই নিহত মাদক সমাজ ও রাষ্ট্রের ভবিষ্যৎ অন্ধকার করে দিচ্ছে: জাহান্দার আলী মিয়া এমপি আদালতে বিচারকের সামনে আইনজীবীদের দুই পক্ষের হাতাহাতি কুড়িগ্রামের উলিপুরে এনসিপি নেতার বিরুদ্ধে বিরোধপূর্ণ জায়গা ক্রয়ের অভিযোগ ডেঙ্গুতে প্রাণ গেল আরও ৯ জনের আদিতমারীতে ফ্যামিলি কার্ড কার্যক্রমের তথ্য সংগ্রহ বিষয়ে অবহিতকরণ প্রেস কনফারেন্স অনুষ্ঠিত
নোটিশ
যে সব জেলা, উপজেলায় প্রতিনিধি নেই সেখানে প্রতিনিধি নিয়োগ দেয়া হবে। বায়োডাটা সহ নিউজ পাঠান। Email: newssonarbangla@gmail.com

বেনাপোল ইমিগ্রেশনে ভুয়া এনএসআই সদস্য আটক

Reporter Name
Update : রবিবার, ১৫ মে, ২০২২, ৬:১৮ অপরাহ্ন

বেনাপোল ইমিগ্রেশন থেকে জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থার (এনএসআই) সদস্য পরিচয়দানকারী আরিফুল ইসলাম নামে একজনকে আটক করা হয়েছে।

রোববার (১৫ মে) সকালে ভারতে প্রবেশকালে বেনাপোল ইমিগ্রেশন পুলিশ তাকে আটক করে।


আটক আরিফুল মাগুরা জেলার শ্রীপুর উপজেলার বয়ালিদহা গ্রামের আবু জাহিদ হোসেনের ছেলে। তাকে বেনাপোল পোর্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

বেনাপোল এনএসআই অফিসের ইনচার্জ (এডি) ফরহাদ হোসেন জানান, গোপন সংবাদে তারা জানতে পারেন, আরিফুল ইসলাম নামে এক ব্যক্তি এনএসআই পরিচয় দিয়ে ইমিগ্রেশনের ভেতরে ঘোরাঘুরি করছিলেন। পরে ইমিগ্রেশন পুলিশের সহয়তা নিয়ে তাকে ডেকে জিজ্ঞাসাবাদ করা হয়। খোঁজখবর নিয়ে জানা যায়, তিনি মিথ্যা পরিচয় দিয়েছেন। পরে তাকে আটক করে পুলিশ। এ সময় তার কাছ থেকে একটি অ্যাডমিন কার্ড ও ভারতীয়  ভিসা লাগানো একটি পাসপোর্ট পাওয়া গেছে।

বেনাপোল ইমিগ্রেশনের ভারপ্রাপ্ত কর্মকর্তা রাজু আহম্মেদ জানান, এনএসআই পরিচয়দানকারীকে বেনাপোল পোর্ট থানায় সোপর্দ করা হয়েছে।

বেনাপোল পোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামাল হোসেন ভূইয়া জানান, আটক আরিফুল ইসলামের নামে মামলা হয়েছে। তার বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা নেয়া হবে।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Theme Created By Uttoron Host