বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬, ১১:০১ পূর্বাহ্ন
শিরোনাম
নতুন কুঁড়ি স্পোর্টসে জাতীয় পর্যায়ে শৈলকুপার তিন কিশোরীর সাফল্য অপরাধ প্রতিরোধে সচেতনতা গড়ে তুলতে পিরোজপুরে র‍্যাব-৮-এর টাউন হল সভা ডেঙ্গুতে ৫০ জনের প্রাণহানি লতিফ সিদ্দিকী গ্রেপ্তার আমরা বাংলাদেশের প্রধানমন্ত্রীর সফরের জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছি: দীনেশ ত্রিবেদী মার্কিন হামলার জবাবে ইরানের ব্যাপক পাল্টা আঘাত রাজধানীর ৫০টি স্পটে অটোমেটিক ট্রাফিক লাইন ব্যবস্থা চালুর নির্দেশ প্রধানমন্ত্রীর পিরোজপুরে পূবালী ব্যাংক পিএলসি এর ‘ক্যাশলেস পিরোজপুর’ কার্যক্রম ও ডিজিটাল ব্যাংকিং সেবার উদ্বোধন ভাঙা হচ্ছে বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের অসম্পূর্ণ ভাস্কর্য,পরিবারের ক্ষোভ পিতার শেষ বিদায়েও আড়ালেই মোজতবা
নোটিশ
যে সব জেলা, উপজেলায় প্রতিনিধি নেই সেখানে প্রতিনিধি নিয়োগ দেয়া হবে। বায়োডাটা সহ নিউজ পাঠান। Email: newssonarbangla@gmail.com

লালমনিরহাটে মাদক উদ্ধার করতে গিয়ে ২ পুলিশ সহ ৪ জন আহত

মোঃ গোলাপ মিয়া আদিতমারী (লালমনিরহাট) প্রতিনিধি
Update : রবিবার, ১৫ মে, ২০২২, ৫:৫১ অপরাহ্ন

মোঃ গোলাপ মিয়া আদিতমারী (লালমনিরহাট) প্রতিনিধি:  লালমনিরহাট জেলার  কালীগঞ্জ থানা পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে মাদক বিরোধী অভিযান পরিচালনা করা কালীন মাদক ব্যবসায়ীদের দেশীও অস্ত্র আঘাতে দুই পুলিশ সহ ৪ জন আহত  সংবাদ পাওয়া গেছে ।বৃহস্পতিবার (১২ মে) দিবাগত রাত সাড়ে ৯টার দিকে উপজেলার কাকিনা ইউনিয়নের রংপুর-মহিপুর রোডের সিরাজুল মার্কেট এলাকায় এ ঘটনা ঘটে।জানা যায় গোপন সংবাদের ভিত্তিতে থানা পুলিশের একটি টিম উপজেলার মহিপুর-কাকিনা সড়কের সিরাজুল মার্কেট এলাকায় গাড়ি তল্লাশী অভিযান পরিচালনা করে । এ সময় ঢাকা মেট্রো গ-১১-৫১১২ নম্বরের একটি প্রাইভেটকার কাকিনা থেকে রংপুরের দিকে যাচ্ছিল। পুলিশের সন্দেহ হলে গাড়িটি থামিয়ে তল্লাশী চালাতে যাওয়া মাত্রই গাড়ির চালক ও তার এক সহযোগী কার থেকে বের হয়ে এলোপাতাড়িভাবে চাকু মারা শুরু করে।এ সময় তাদের চাকুর আঘাতে কালীগঞ্জ থানা পুলিশের সহকারী উপ-পরিদর্শক (এ.এস.আই) শাহজাহান ও মমতাজ আহত হয়। ঘটনাস্থলের পাশে থাকা স্থানীয়রা পুলিশকে সহায়তার জন্য এগিয়ে আসলে চর ইশোরকোল এলাকার রিয়াজুল ইসলামের পুত্র মোঃ মজমুল ইসলাম (৩২) ও একই এলাকার আব্দুর রাজ্জাকের পুত্র আব্দুল খালেক মাদক কারবারীদের ছুরির আঘাতে আহত হয়।ঘটনাস্থল থেকে গাড়িচালক ও তার সহযোগী পালিয়ে যায়। পরে পুলিশ গাড়িটি তল্লাশী করে ১৮০ বোতল ভারতীয় নিষিদ্ধ ফেন্সডিল ও একটি বিদেশি চাকু উদ্ধার করে। কালীগঞ্জ থানার পুলিশ পরিদর্শক (ওসি) গোলাম রসূল বলেন, মাদক কারবারির ছুরিকাঘাতে দুই পুলিশ কর্মকর্তা ও দুই পথচারী আহত হয়েছে। ঘটনাস্থল থেকে একটি প্রাইভেট কার, ১৮০ বোতল ফেন্সডিল, একটি বিদেশি চাকু উদ্ধার করেছে থানা পুলিশ এই ঘটনায় কালীগঞ্জ থানায় একটি মামলা দায়ের হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Theme Created By Uttoron Host