মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ০৪:০৭ অপরাহ্ন
শিরোনাম
মার্কিন হামলার জবাবে ইরানের ব্যাপক পাল্টা আঘাত রাজধানীর ৫০টি স্পটে অটোমেটিক ট্রাফিক লাইন ব্যবস্থা চালুর নির্দেশ প্রধানমন্ত্রীর পিরোজপুরে পূবালী ব্যাংক পিএলসি এর ‘ক্যাশলেস পিরোজপুর’ কার্যক্রম ও ডিজিটাল ব্যাংকিং সেবার উদ্বোধন ভাঙা হচ্ছে বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের অসম্পূর্ণ ভাস্কর্য,পরিবারের ক্ষোভ পিতার শেষ বিদায়েও আড়ালেই মোজতবা শেখ হাসিনার বক্তব্য প্রচারে আদালতের নির্দেশনা মেনে চলার অনুরোধ পানিবন্দি সাড়ে ৪ লাখ মানুষ, খাদ্য-বিশুদ্ধ পানির সংকট ৩টি নতুন উপজেলা ও ১টি থানা অনুমোদন খামেনি হত্যার প্রতিশোধ নেবে ইরান রাজধানীতে সিআইডির হাতে ছিনতাইকারী গ্রেফতার
নোটিশ
যে সব জেলা, উপজেলায় প্রতিনিধি নেই সেখানে প্রতিনিধি নিয়োগ দেয়া হবে। বায়োডাটা সহ নিউজ পাঠান। Email: newssonarbangla@gmail.com

লালমনিরহাটে তিস্তা নদীতে রুপালী ইংলিশ

মোঃ গোলাপ মিয়া আদিতমারী (লালমনিরহাট) প্রতিনিধি
Update : বুধবার, ১১ মে, ২০২২, ৮:২৪ অপরাহ্ন

মোঃগোলাপমিয়া আদিতমারী(লালমনিরহাট)প্রতিনিধি  লালমনিরহাটে তিস্তা নদীতে হঠাৎ করে জেলেদের জালে ধরা পড়ছে রুপালি ইলিশ।দীর্ঘ পাঁচ বছর পরে লালমনিরহাট হাতিবান্ধা ডালিয়া পয়েন্টে নদীর গভীর অংশে এ ইলিশ পাওয়া যাচ্ছে।মঙ্গলবার (১০ মে) সকালে দেশের সর্ববৃহৎ তিস্তা ব্যারাজের ভাটিতে জেলেদের জালে ধরা পড়া মাছ দেখতে ভিড় করছেন তিস্তাপাড়ের  মানুষ। অনেকেই সে মাছ কিনতে যাচ্ছেন। এলাকাবাসী জানান, তিস্তায় ইলিশ পাওয়া জেলেদের কাছে চাঁদ হাতে পাওয়ার মতো। এই তিস্তায় ২০১৭ সালে প্রথম ইলিশ মাছ ধরা পড়েছিল। ঠিক ৫ বছর পর গত এক মাস ধরে নদীতে প্রতিদিন ইলিশ মাছ জেলেদের জালে ধরা পড়ছে। জেলেরা জানান, ইলিশের আকার ৩০০ গ্রাম থেকে ৫০০ গ্রাম পর্যন্ত। মাছ ধরার পর পরেই সেখানে প্রতি কেজি ইলিশ ৮০০ থেকে এক হাজার টাকা দরে মুহূর্তেই বিক্রি হয়ে যাচ্ছে। বর্তমান তিস্তা ইলিশ মাছ ছাড়া ও ধরা পড়ছে বৈরালি বোয়াল চিতলসহ সামুদ্রিক মাছ  এসব মাছ তিস্তা নদীর পাড়ে মুহূর্তেই বিক্রি হয়ে যাচ্ছে।গড্ডিমারী ইউনিয়নের সাবেক ইউপি সদস্য আইনুল হক বলেন, ‘৮৮ সালের বন্যায় তিস্তা নদীতে প্রথম ইলিশ মাছ ধরা দেখেছি। প্রায় ৩৫ বছর পর আবারও তিস্তা নদীতে ইলিশ মাছ ধরা দেখলাম। এতে তিস্তাপারের বাসিন্দারাও খুশি।’জেলে রহমত আলী বলেন, ‘তিস্তায় ইলিশ পেয়ে আমরা খুব খুশি। এই নদীতে ইলিশ পাওয়া আমাদের কাছে ভাগ্যের বিষয়। আমরা আশা করি প্রতি বছর যেন ইলিশ মাছ পাওয়া যায়।’সীমান্ত বাজার এলাকার লাল মিয়া বলেন, ‘আমার ঠেলা জালে দুটি ইলিশ ধরা পড়েছে। আমি খুবই খুশি। এই ইলিশ মাছ দুটি বিক্রি না করে বাড়িতে খাওয়ার জন্য নিয়ে যাবো।’


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Theme Created By Uttoron Host