সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ০৫:২৫ অপরাহ্ন
শিরোনাম
লালমনিরহাট জেলা সহ ৬ জেলায় সার ডিলারের নিয়োগের অনিয়মের অভিযোগ ঝিনাইদহের ব্যবসায়ী সুলতান হত্যা মামলার প্রধান আসামী চঞ্চল আশুলিয়া থেকে ১৩ বছর পর গ্রেপ্তার তাহসিফ সৌরির মরদেহ উদ্ধার: নানা প্রশ্ন সরকার বিশেষ চাহিদাসম্পন্ন ব্যক্তিদের পাশে রয়েছে: প্রধানমন্ত্রী শৈলকুপায় ছোট ভাইয়ের লাঠির আঘাতে বড় ভাই নিহত মাদক সমাজ ও রাষ্ট্রের ভবিষ্যৎ অন্ধকার করে দিচ্ছে: জাহান্দার আলী মিয়া এমপি আদালতে বিচারকের সামনে আইনজীবীদের দুই পক্ষের হাতাহাতি কুড়িগ্রামের উলিপুরে এনসিপি নেতার বিরুদ্ধে বিরোধপূর্ণ জায়গা ক্রয়ের অভিযোগ ডেঙ্গুতে প্রাণ গেল আরও ৯ জনের আদিতমারীতে ফ্যামিলি কার্ড কার্যক্রমের তথ্য সংগ্রহ বিষয়ে অবহিতকরণ প্রেস কনফারেন্স অনুষ্ঠিত
নোটিশ
যে সব জেলা, উপজেলায় প্রতিনিধি নেই সেখানে প্রতিনিধি নিয়োগ দেয়া হবে। বায়োডাটা সহ নিউজ পাঠান। Email: newssonarbangla@gmail.com

রুবলের বিনিময়ে রাশিয়ার তেল-গ্যাসে জার্মানির ‘না’

Reporter Name
Update : সোমবার, ২ মে, ২০২২, ৪:১১ অপরাহ্ন

রাশিয়ার কাছ থেকে রুবলের বিনিময়ে তেল বা গ্যাস না কেনার সিদ্ধান্ত নিয়েছে জার্মানি। রোববার (১ মে) জার্মান অর্থমন্ত্রী জানান, জ্বালানি খাতে স্বনির্ভর হতে এরই মধ্যে নতুন পরিকল্পনা নেওয়া হচ্ছে। এদিকে যুক্তরাষ্ট্রের পাল্লায় পড়ে রাশিয়া থেকে তেল-গ্যাস নেওয়া বন্ধ করে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) নিজের ‘সর্বনাশ’ ডেকে আনছে বলে মন্তব্য করেছে মস্কো।

যতই দিন গড়াচ্ছে, রাশিয়া ও ইউক্রেনের মধ্যে চলমান যুদ্ধের রেশ ধরে তেল, গ্যাস, কয়লা নিয়ে ইউরোপের দেশগুলোর মধ্যে সংকট ততই গভীর হচ্ছে।

মস্কোর বিরুদ্ধে জার্মানিসহ ইউরোপীয় ইউনিয়নের নিষেধাজ্ঞার জেরে এপ্রিলের প্রথম দিন থেকেই রুবলে জ্বালানির দাম পরিশোধের ঘোষণা দেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। তবে এবার রুবলের বিনিময়ে রাশিয়ার কাছ থেকে তেল গ্যাস না কেনার সিদ্ধান্তের কথা জানিয়েছে জার্মানি।

স্থানীয় সময় রোববার (১ মে) এক সংবাদ সম্মেলনে জার্মান অর্থমন্ত্রী ক্রিস্টিয়ান লিন্ডনার বলেন, রাশিয়ার তেল-গ্যাস ও কয়লার ওপর থেকে নির্ভরতা কমিয়ে আনতে চাইছে জার্মানি।

অন্যদিকে জার্মান অর্থনীতি ও জলবায়ুবিষয়ক মন্ত্রী রোবেয়ার্ট হাবেক জানিয়েছেন, রাশিয়ার সঙ্গে জার্মানিসহ ন্যাটোভুক্ত বেশ কয়েকটি দেশের তেল-গ্যাস সরবরাহের চুক্তিটি বহু পুরনো এবং এর মেয়াদ এখনো শেষ হয়নি। এমন পরিস্থিতিতে রুবলে দাম পরিশোধের কোনো যৌক্তিকতা নেই বলে মন্তব্য করেন তিনি।

এদিকে জার্মানি ও ইইউর দেশগুলো যুক্তরাষ্ট্রের ‘অপরাজনীতির ফাঁদে’ পড়ে রাশিয়া থেকে তেল-গ্যাস নেওয়া বন্ধ করে নিজেদের সর্বনাশ নিজেরাই ডেকে আনছে বলে মন্তব্য করেছেন রুশ সিনেটর সের্গেই বুলাকভ। তিনি বলেন, রাশিয়ার চেয়ে কম দামে তেল ও গ্যাস আর কেউ সরবরাহ করতে পারবে না।

এর আগে রুবলে জ্বালানির দাম পরিশোধের অস্বীকৃতি জানালে পোল্যান্ড ও বুলগেরিয়ায় গ্যাস সরবরাহ বন্ধ করে দেয় রাশিয়া।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Theme Created By Uttoron Host