বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ১১:২৫ অপরাহ্ন
শিরোনাম
নতুন কুঁড়ি স্পোর্টসে জাতীয় পর্যায়ে শৈলকুপার তিন কিশোরীর সাফল্য অপরাধ প্রতিরোধে সচেতনতা গড়ে তুলতে পিরোজপুরে র‍্যাব-৮-এর টাউন হল সভা ডেঙ্গুতে ৫০ জনের প্রাণহানি লতিফ সিদ্দিকী গ্রেপ্তার আমরা বাংলাদেশের প্রধানমন্ত্রীর সফরের জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছি: দীনেশ ত্রিবেদী মার্কিন হামলার জবাবে ইরানের ব্যাপক পাল্টা আঘাত রাজধানীর ৫০টি স্পটে অটোমেটিক ট্রাফিক লাইন ব্যবস্থা চালুর নির্দেশ প্রধানমন্ত্রীর পিরোজপুরে পূবালী ব্যাংক পিএলসি এর ‘ক্যাশলেস পিরোজপুর’ কার্যক্রম ও ডিজিটাল ব্যাংকিং সেবার উদ্বোধন ভাঙা হচ্ছে বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের অসম্পূর্ণ ভাস্কর্য,পরিবারের ক্ষোভ পিতার শেষ বিদায়েও আড়ালেই মোজতবা
নোটিশ
যে সব জেলা, উপজেলায় প্রতিনিধি নেই সেখানে প্রতিনিধি নিয়োগ দেয়া হবে। বায়োডাটা সহ নিউজ পাঠান। Email: newssonarbangla@gmail.com

গাইবান্ধায় ১ টাকায় মিলছে চাল, ডাল, মুরগীসহ ১৪ রকমের পণ্য

ছাদেকুল ইসলাম রুবেল,গাইবান্ধা জেলা প্রতিনিধি
Update : সোমবার, ২ মে, ২০২২, ৩:৫০ অপরাহ্ন

ছাদেকুল ইসলাম রুবেল,গাইবান্ধাঃ গাইবান্ধায় এক টাকার বিনিময়ে মিলছে চাল, ডাল, মুরগিসহ ১৪ পদের পণ্য।
রোববার (১ মে) দুপুরে গাইবান্ধার স্বাধীনতার রজত জয়ন্তী বালিকা উচ্চ বিদ্যালয় চত্বরে ‘এক টাকার বাজার’ কর্মসূচির আয়োজন করে ‘আমাদের গাইবান্ধা’ নামে একটি স্বেচ্ছাসেবী সংগঠন।ঈদের আনন্দ ভাগাভাগি করে নিতে সুবিধা বঞ্চিত, অনগ্রসরদের জন্য এ আয়োজন।
সংগঠনের সভাপতি সায়হাম রহমান ও সাধারণ সম্পাদক মুসাব্বির রহমান রিদিম বলেন, ক্রমবর্ধমনা বাজার মূল্য অতিসাধারণদের ঈদ আনন্দ যাতে বাধাগ্রস্ত না হয় সেই লক্ষ্যে পরিবার প্রতি এক টাকার বিনিময়ে ১০০ পরিবারকে এক টাকার বিনিময়ে চাল, ডাল, চিনি, সেমাই, দুধ, আলু, পটল, পেঁয়াজ, মরিচ, করলা, পুঁইশাক, মসলা, দুধ ও মুরগি দেওয়া হচ্ছে।
তারা আরো জানান, গত বছরের ন্যয় এবারও এই আয়োজন করেছে সেচ্ছাসেবী সংগঠন ‘আমাদের গাইবান্ধা’। এর ধারাবিহিকতা ধরে রাখতে ও এই মানুষগুলো পাশে থেকে সহযোগিতা করাই মূল লক্ষ্য।
সুবিধাভোগীরা জানান, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির কারণে বাজরে কোনো পণ্যই কেনার সামর্থ হয় না নিম্ন আয়ের ও মধ্যবিত্ত শ্রেণির মানুষের। তাই এক টাকায় এতো কিছু পেয়ে আমরা খুশি। পরিবার নিয়ে একদিনের জন্য হলেও আমরা ভালো কিছু খেতে পারবো।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Theme Created By Uttoron Host