বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ০৮:০০ পূর্বাহ্ন
শিরোনাম
নতুন কুঁড়ি স্পোর্টসে জাতীয় পর্যায়ে শৈলকুপার তিন কিশোরীর সাফল্য অপরাধ প্রতিরোধে সচেতনতা গড়ে তুলতে পিরোজপুরে র‍্যাব-৮-এর টাউন হল সভা ডেঙ্গুতে ৫০ জনের প্রাণহানি লতিফ সিদ্দিকী গ্রেপ্তার আমরা বাংলাদেশের প্রধানমন্ত্রীর সফরের জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছি: দীনেশ ত্রিবেদী মার্কিন হামলার জবাবে ইরানের ব্যাপক পাল্টা আঘাত রাজধানীর ৫০টি স্পটে অটোমেটিক ট্রাফিক লাইন ব্যবস্থা চালুর নির্দেশ প্রধানমন্ত্রীর পিরোজপুরে পূবালী ব্যাংক পিএলসি এর ‘ক্যাশলেস পিরোজপুর’ কার্যক্রম ও ডিজিটাল ব্যাংকিং সেবার উদ্বোধন ভাঙা হচ্ছে বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের অসম্পূর্ণ ভাস্কর্য,পরিবারের ক্ষোভ পিতার শেষ বিদায়েও আড়ালেই মোজতবা
নোটিশ
যে সব জেলা, উপজেলায় প্রতিনিধি নেই সেখানে প্রতিনিধি নিয়োগ দেয়া হবে। বায়োডাটা সহ নিউজ পাঠান। Email: newssonarbangla@gmail.com

গোবিন্দগঞ্জে ডোবায় গোসলে নেমে শিশুর মৃত্যু

ছাদেকুল ইসলাম রুবেল,গাইবান্ধা জেলা প্রতিনিধি
Update : বৃহস্পতিবার, ২৮ এপ্রিল, ২০২২, ১:০২ অপরাহ্ন

ছাদেকুল ইসলাম রুবেল, গাইবান্ধা:  গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার শালমারা গ্রামে পানিতে ডুবে এক কন্যা শিশুর মৃত্যু হয়েছে। হতভাগ্য শিশুটির নাম মোছা: লিমা আক্তার (১০)। সে ওই গ্রামের মো: এবাদুল হকের কন্যা।
স্থানীয় গ্রামবাসীরা জানান, বুধবার (২৭ এপ্রিল) দুপুর দেড়টার দিকে শালমারা রেলস্টেশনের উত্তরপাশের্^র  রেলসেতুর নিচের ডোবায় আরও কয়েকজন শিশুর সাথে গোসল করতে নামে লিমা। এ সময় সাঁতার কেটে ডোবাটির এপার-ওপার করতে গিয়ে হঠাৎ সে নিখোঁজ হয়। গ্রামবাসীরা অনেক চেষ্টা করেও তাকে উদ্ধার করতে না পেরে গোবিন্দগঞ্জ ফায়ার সার্ভিসকে খবর দেয়।
খবর পেয়ে গোবিন্দগঞ্জ ফায়ার সার্ভিসের একটি ইউনিট সেখানে  পৌঁছে এলাকাবাসীর সহযোগিতায় বিকেল সোয়া চারটার সময় তার মৃতদেহ উদ্ধার করে। শালমারা ইউপি চেয়ারম্যান আনিছুর রহমান আনিস বিষয়টি নিশ্চিত করেছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Theme Created By Uttoron Host